সংগৃহীত
বিনোদন

এক ফ্রেমে ভাইজান, কিং খান ও হৃতিক

বিনোদন ডেস্ক: দীপাবলিতে ভক্তদের জন্য উপহার হিসেবে মুক্তি পাচ্ছে ‘টাইগার ৩’। এ ছবি ১২ নভেম্বর মুক্তি পাবে। সালমান-ক্যাটরিনার জুটিতে জমবে উন্মাদনার পারদ। এছাড়াও কিং খানকেও দেখা যাবে টাইগার ৩-তে। এ ছবিতে খল চরিত্রে দেখা যাবে ইমরান হাসমিকে। ভক্তদের মধ্যে ছবিতে শাহরুখ-সালমানকে দেখার উচ্ছ্বাস তো আছেই,ঙ্গে রয়েছে নতুন ধামাকা।

আরও পড়ুন: ভাইজানের প্রেমিকার সংখ্যা কত?

হৃতিক রোশনকে এ ছবিতে দেখা যাবে বলে অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে সে জল্পনার অবসান হলো। সূত্রের খবর, যশরাজ ফিল্মস সালমান, শাহরুখ ও হৃতিক রোশনকে নিয়ে ‘ওয়ার ২’ বানানোর পরিকল্পনা করছিল। হঠাৎ তাদের প্ল্যানে এসেছে পরিবর্তন। টাইগার ৩-তেই আদিত্য চোপড়া এই ট্রায়োকে ১ম বার পর্দায় আনতে যাচ্ছেন।

এ ছবিতে হৃতিককে সম্ভবত গুপ্তচরের ভূমিকাতে দেখা যাবে। যদিও এখন পর্যন্ত ছবির টিমের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

যশরাজ ফিল্মস ও সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় তৈরি হয়েছে এই স্পাইভার্স। অর্থাৎ স্পাইদের মাল্টিভার্স, যেখানে ‘পাঠান’, ‘টাইগার’ ও ‘ওয়ার’– এই ৩ ফ্র্যাঞ্চাইজি নিয়ে তৈরি হয়েছে বলিউডের ক্রসওভার।

আরও পড়ুন: অভিনয়ে ফিরছেন শাবনূর

স্পাই ইউনিভার্সের শেষ ছবি ছিল ‘পাঠান’। শাহরুখ-পাঠানকে বাঁচাতে চলন্ত ট্রেনে হঠাৎ এসে পৌঁছান টাইগার-সালমান। পর্দায় ঝড় তুলেছিল পাঠান-টাইগারের বন্ধুত্বের সে দৃশ্য। এ মুভিতে টাইগারের সাহায্যে এগিয়ে আসবেন পাঠান, এমনটাই শোনা যাচ্ছে। চলচ্চিত্র বাণিজ্য-বিশেষজ্ঞদের অনুমান, ১ম দিনেই ১০০ কোটি পার করবে টাইগার ৩।

সালমানকে টাইগার ৩-এর আগে দেখা গিয়েছিল ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে। চলতি বছরের এপ্রিলে মুক্তি পায় ছবিটি। অভিনেতার ‘বিগ বাজেট’ ছবি হওয়া সত্ত্বেও বক্স অফিসে খুব একটা হিট করতে পারেনি এই ছবি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা