বিনোদন

ঐশরিয়ার ৫০তম জন্মদিনে পাশে নেই অভিষেক!

বিনোদন ডেস্ক: প্রাক্তন বিশ্বসুন্দরী, বলিউড তারকা এবং বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশরিয়া রাই বচ্চন। ১ নভেম্বর ৫০-এ পা দিলেন এই অভিনেত্রী । আর পাঁচটা জন্মদিনের থেকে আলাদা এই জন্মদিন। ৫০-এ পা দিলেন বলিউডের ‘পারো’। তবে সেই জন্মদিনের উদ্‌যাপন খুবই ফিকে। এমনকি, জন্মদিনে ঐশরিয়ার পাশে রইলেন না স্বামী অভিষেক বচ্চনও!

সামাজিকমাধ্যমের পাতায় নজর রেখে ঐশরিয়ার জন্মদিনে অভিষেকের শুভেচ্ছাবার্তা খুঁজছিলেন অনুরাগীরা। তবে হতাশ হতে হল তাঁদের। সামাজিকমাধ্যমের পাতায় স্ত্রীর একটি ছবি পোস্ট করেছিলেন বটে জুনিয়র বচ্চন। তবে, সেই ছবির বিবরণী একেবারে সাদামাটা। স্রেফ ‘শুভ জন্মদিন’ বলেই দায় সেরেছেন অভিষেক।

আরও পড়ুন: অভিনেত্রী হিমুর কথিত প্রেমিক গ্রেফতার

স্ত্রীর জন্মদিনে তাঁর পাশেও দেখা যায়নি তাঁকে। মেয়ে আরাধ্যা ও মা বৃন্দা রাইয়ের সঙ্গেই জন্মদিন পালন করলেন ঐশরিয়া। স্বামী পাশে না থাকলেও মেয়ে যে মায়ের হাত ছাড়েনি, তা বোঝা গেল আরাধ্যার কথাতেই। তবে স্ত্রীর জন্মদিনে কেন তাঁর সঙ্গে নেই অভিষেক? তবে কি সত্যিই সংসার ভাঙছে অভিষেক-ঐশরিয়ার?

আরও পড়ুন: শাকিবের মুখে হিন্দি

বছর কয়েকের প্রেমের পর ২০০৭ সালে অমিতাভ বচ্চনের পুত্র অভিষেককে বিয়ে করেন ঐশরিয়া। ১৫ বছরের বেশি সময় ধরে বচ্চন পরিবারের বৌমা তিনি। ২০১১ সালে জন্ম দেন মেয়ে আরাধ্যা বচ্চনের। বলিউডের অন্যতম নামজাদা পরিবারের সদস্য প্রাক্তন বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী। গত প্রায় দু’দশকের পথচলায় একাধিক বার বিভিন্ন ধরনের গুঞ্জন তৈরি হয়েছে বচ্চন পরিবারকে ঘিরে। শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে নাকি একেবারেই বনিবনা হয় না ঐশরিয়ার, বার বার এমন কানাঘুষো শোনা গিয়েছে। যদিও জনসমক্ষে কখনও সেই জল্পনার প্রমাণ মেলেনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও শাশুড়ির পাশেই দেখা গিয়েছে বৌমাকে। তবে গত কয়েক সপ্তাহ ধরে কানাঘুষো, বচ্চন পরিবারের অন্দরে নাকি চরমে পৌঁছেছে অসন্তোষ। শাশুড়ি-বৌমার সম্পর্ক নাকি দিন দিন আরও তিক্ত হচ্ছে। এমনকি, বিগ বি-র জন্মদিনে ননদ শ্বেতা বচ্চন নন্দা ও তাঁর মেয়ে নব্যা নন্দাকে ছবি থেকে কেটে বাদই দিয়ে দিয়েছিলেন ঐশরিয়া। পরিবারের অন্দরের এই তিক্ততার ছাপই কি এ বার পড়ছে ঐশরিয়ার সংসারে? জল্পনা অনুরাগীদের।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা