ছবি: সংগৃহীত
বিনোদন

আজ বলিউড বাদশার জন্মদিন 

বিনোদন ডেস্ক: আজ বলিউড বাদশা খ্যাত শাহরুখ খানের ৫৮তম জন্মদিন। প্রিয় অভিনেতার জন্মদিন পালন করতে ও শুভেচ্ছা জানাতে ‘মন্নত’-এর সামনে মাঝরাতেই পৌঁছে যান ভক্তরা।

আরও পড়ুন: পরীর জন্য মাহির যত কাণ্ড!

কিং খানকে এক ঝলক দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন অগুনতি ভক্ত। বিশেষ এ দিনে তিনি ভক্তদের হতাশ করেননি। রাত ১২ টা বাজার একটু পরেই বাড়ির লাগোয়া সেই পরিচিত বারান্দায় এসে ভক্তদের উদ্দেশে হাত নাড়লেন শাহরুখ।

অনুরাগীদের স্বপ্ন পূরণ করলেন নায়ক। এ সময় শাহরুখের ছিল পরনে ডেনিম জিন্‌স, কালো রঙের টি-শার্ট, মাথায় কালো টুপি এবং চোখে চশমা।

রেলিংয়ের ওপর উঠে ভক্তদের উদ্দেশে চুমু ছুড়ে দিলেন। তারপরেই তার ট্রেডমার্ক ভঙ্গিতে ২ হাত বাড়িয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ।

আরও পড়ুন: যে গানে মোড় ঘুরলো মাশার

এ সময় হাতজোড় করে সকলকে ধন্যবাদও জানান অভিনেতা। প্রিয় নায়কের দেখা পেয়ে অনুরাগীদের উত্তেজনা ও উচ্ছ্বাস হয় বাঁধনছাড়া, ফাটল বাজিও।

জানা গেছে, এবারের জন্মদিনটা একটু অন্য ভাবে কাটাবেন শাহরুখ খান। সেই মতোই প্রস্তুতি শুরু করেছে তার টিম। অতিথিদের তালিকাও ইতিমধ্যে তৈরি।

সূত্রের খবর অনুযায়ী, এ বছর জন্মদিনটা ভারতীয় সিনেমার তারকাদের সাথে কাটাতে চান শাহরুখ। এ দিন তাকে বিশেষ উপহার দেবেন পরিচালক রাজকুমার হিরানি। নায়কের আগামী ছবি ‘ডানকি’রও টিজার আসছে আজই।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা