সংগৃহীত ছবি
বিনোদন

যে গানে মোড় ঘুরলো মাশার

বিনোদন ডেস্ক: তরুণ গায়িকা মাশা ইসলাম। খুব অল্প সময়ে দর্শক-শ্রোতাদের মাঝে নিজের গায়কির দ্যুতি ছড়িয়েছেন। প্রশংসা কুড়ানোর পাশাপাশি পেয়েছেন পুরস্কারও। ২০২২ সালের মুক্তিপ্রাপ্ত ওয়েব সিনেমা ‘দুই দিনের দুনিয়া’র আলোচিত গান ‘টেকা পাখি’ দিয়ে আলোচনায় আসেন মাশা।

আরও পড়ুন: অগ্নি সংযোগকারীর পরিচয় দিলেন মাহি

এখন সবার মুখে মুখে এই গানটি। রীতিমতো গানটি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। গানটি দিয়ে শ্রোতাদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি অর্জন করেছেন ‘ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২২’র সেরা সংগীতশিল্পীর পুরস্কার পেয়েছেন।

সোমবার (৩০ অক্টোবর) দেশের এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের কাজের নানান বিষয় নিয়ে কথা বলেন। মাশা জানান, পুরস্কারটি আমার কাছে ভীষণ আনন্দের। কিন্তু আমি সবসময় স্বীকৃতিতে বিশ্বাস করি। যা সৃষ্টিকর্তার অনুগ্রহ, মানুষের ভালোবাসা ও সমর্থন থেকে আসে। সেই সব স্বীকৃতির ফল এই পুরস্কার।

আরও পড়ুন: ভিকে হয়রানির অভিযোগ

তরুণ এই গায়িকা আরও জানায়, যেটা আমি উপভোগ করি, সেটাই করি। এ (কাভার সং) নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমি হৃদয় থেকে গান করি বলেই হয়তো মানুষ ভালোবাসেন আমাকে। যে গান আমাকে অনুপ্রাণিত করবে, আনন্দ দেবে, সেগুলো কাভার করা চালিয়ে যাব।
এর পাশাপাশি মৌলিক গানও করব।

জানা যায়, গত বছরের ২৩ সেপ্টেম্বর চরকির ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটি ইউটিউবে ট্রেন্ডিংয়েও ছিল। এখন পর্যন্ত ৪০ লাখেরও বেশিবার গানটি ‘ভিউ’ হয়েছে । ‘দুই দিনের দুনিয়া’ সিনেমার নির্মাতা অনম বিশ্বাসের লেখা গানটির সুর ও সংগীত পরিচালনা করেন ইমন চৌধুরী।

আরও পড়ুন: অরিজিতের কনর্সাট বাতিল

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত অন্তর্জাল সিনেমায় ‘ওয়েলকাম টু অন্তর্জাল’ গানেও কণ্ঠ দেয় মাশা। এর পাশাপাশি তাকে কনসার্টেও নিয়মিত পাওয়া যাচ্ছে। এ প্রসঙ্গে গায়িকা জানান, আমি পারফর্ম করতে ভালোবাসি। গানের মঞ্চ, মানুষের গাদাগাদি ভালোবাসি। হাজারও দর্শকের সামনে গান করাটা আমাকে রোমাঞ্চকর অনুভূতি দেয়। কোনো কিছুর সঙ্গেই এর তুলনা হয় না।

বর্তমানে এ গায়কা পড়াশোনা করেছেন ফাইন্যান্সে। গানকে পেশা হিসেবে নেবেন কি না সেটা উল্লেখ করেন মাশা জানায়, আমার পেশার মধ্যে একটি সংগীতশিল্পী। ইউটিউবে এবার আরেকটু মন দিতে চাই। নিজের মতো করে কনটেন্ট বানাতে চাচ্ছি। এর পাশাপাশি সামাজিক কাজেও থাকছি। সামনে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করার পরিকল্পনা রয়েছে আমার।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা