সংগৃহীত
বিনোদন

শাকিবের মুখে হিন্দি 

বিনোদন ডেস্ক: প্রতীক্ষার প্রহর শেষ করে ১মবারের মতো প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’-এর নায়ক শাকিব খান ও বলিউডের নায়িকা সোনাল চৌহান এক মঞ্চে হাজির হল।

আরও পড়ুন: রজনীকান্তের সিনেমার ভিলেন গ্রেফতার

বুধবার (২৫ অক্টোবর) মুম্বাইয়ের একটি হোটেলে রাতে সংবাদ সম্মেলনে তাদের একসঙ্গে দেখা যায়। যেখানে আরও উপস্থিত ছিলেন পরিচালক অনন্য মামুন, বাংলাদেশের একাংশের প্রযোজক কামাল কিবরিয়া লিপুসহ মুম্বাইয়ের প্রযোজকরা।

সংবাদ সম্মেলনে সোনাল চৌহান শাকিবের প্রশংসায় পঞ্চমুখ। শাকিব একদিন আগেই মুম্বাইয়ে পৌঁছানোর পর হিন্দি শেখার চেষ্টা করছেন । আর সিনেমার নায়িকাসহ সেটার সাক্ষী অনেকেই।

এদিন শাকিব সংবাদ সম্মেলনে হাজির হয়েও হিন্দিতে কথা বলেন। যেটা শুনে পাশ থেকে নায়িকা সোনাল হাত তালি দিয়ে বলেন, ‘নট বেড। ভেরি গুড।’ (মন্দ না। খুবই ভালো।)

আরও পড়ুন: পূজায় মুগ্ধতা ছড়ালেন ক্যাটরিনা

শাকিব জানান, ‘হিন্দি শেখার চেষ্টা করছি। গতকাল (মঙ্গলবার) যে কারণে থেকে এই সংবাদ সম্মেলন পর্যন্ত সবার সঙ্গেই একটু একটু হিন্দি বলছি। হিন্দি শব্দের ব্যবহারও শিখেছি।’

এই নায়ক আরও বলেন,‘এটা বাংলাদেশ থেকে ১ম প্যান ইন্ডিয়ান মুভি। আমি মনে করি এটি একেবারে ইউনিক গল্পের মুভি হতে যাচ্ছে। ইন্ডিয়ার সাথে এ নতুন কোলাবোরেশান আশা করছি ভালো হবে।’

সংবাদ সম্মেলনে নায়িকা সোনাল চৌহান জানান, ‘সিনেমার কোনো ভাষা নেই। যে কোনো ভাষায় ভালো গল্পের সিনেমা হতে পারে। দরদ ঠিক তেমনই একটি প্রজেক্ট। এটার গল্প খুব ভালো লেগেছে আমার।’

আরও পড়ুন: ধুনুচি নিয়ে নাচলেন সুস্মিতা

সাইকো থ্রিলার গল্পের ছবি ‘দরদ’ এর শুটিং ২৭ অক্টোবর থেকে শুরু হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ফেব্রুয়ারিতে বাংলাসহ হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কর্ণাটক এই ৬ ভাষায় মুক্তি পাবে।

শাকিব-সোনাল ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেব।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা