সংগৃহীত
বিনোদন

রজনীকান্তের সিনেমার ভিলেন গ্রেফতার

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরেই তামিল সিনেমায় অভিনয় করছেন বিনায়কন। ইতোমধ্যে নিজের অভিনয় দক্ষতায় পুরস্কার, প্রশংসা দুটোই অর্জন করেছেন দক্ষিণী এ অভিনেতা। কয়েক দিন আগে মুক্তি পায় রজনীকান্তের সিনেমা ‘জেলার’। এতে ভিলেনের চরিত্রে অভিনয় করেন বিনায়কন। সম্প্রতি তাকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: হামাসকে সমর্থন, অভিনেত্রী গ্রেফতার

জানা যায়, মদ্যপ অবস্থায় কেরেলার এর্নাকুলাম নর্থ থানায় তাণ্ডব করার অভিযোগেই মূলত বিনায়কনকে গ্রেফতার করেছে পুলিশ। যে আবাসনে অভিনেতা থাকেন, সেখান থেকে তার নামে অভিযোগ করা হয় থানায়।

এতে বলা হয়েছে, বিনায়কন মদ্যপ অবস্থায় উৎপাত করছেন। অভিযোগ পেয়েই বিনায়কনকে থানায় নিয়ে আসা হয়। সেখানেও তাণ্ডব করেন দক্ষিণী এই তারকা। মূলত এর জেরেই গ্রেফতার করা হয় বিনায়কনকে।

আরও পড়ুন: পূজায় মুগ্ধতা ছড়ালেন ক্যাটরিনা

বিনায়কন নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। পরে নির্মাতা থাম্পি ‘মণিথিরকম’ সিনেমায় তাকে অভিনয়ের সুযোগ দেয়। সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তি পায়। সেই থেকেই অভিনয় জীবন শুরু তার। এরপর থেকে বিভিন্ন সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি। খলনায়ক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা