সংগৃহীত ছবি
বিনোদন

শীতের সকালে মুগ্ধতা ছড়ালেন মিম

বিনোদন ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম অভিনয়ের পাশাপাশি সক্রিয় থাকেন মডেলিংয়েও। বিভিন্ন সময় নানান রূপে-অবতারে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন।

আরও পড়ুন: এবার বরফে জায়েদ খানের ডিগবাজি

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন বিদ্যা সিনহা মিম। ছবিতে দেখা যায়, একটি ব্রাউন-ব্ল্যাক স্ট্রাইপের টপস পরেছেন মিম। ওপরের ব্রাউন কালারের ওপেন সোয়েটারটিও রেখেছেন খোলামেলা। এমন অবস্থায় শীতের সকালের মিষ্টি রোদের ছোঁয়ায় জ্বল জ্বল করে ওঠে মিমের মসৃণ ত্বক।

মিমের এই হালকা সাজে সৌন্দর্যও ফুটে ওঠে সেইসঙ্গে। কারণ, কানে ছিল একটি লাল জবা ফুল, ঠোঁটে লাল লিপস্টিক। সঙ্গে ক্যামেরায় নানা লুকের পোজ। সেই পোস্টের ক্যাপশনে মিম লেখেন, 'রৌদ্রচুম্বন, উজ্জ্বলতা; সুন্দর একটি দিনের প্রস্ততি।'

২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল চলচ্চিত্রে’ অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা