ফাইল ফটো
বিনোদন

অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন।

আরও পড়ুন: পরীর জন্য মাহির যত কাণ্ড!

বৃহস্পতিবার (২ নভেম্বর) উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

বিষয়টি নিশ্চিত করে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান বলেন, আমি মাত্র জানতে পারলাম হুমায়রা হিমু আর নেই। এরচেয়ে বেশি কিছু এখনো জানি না। আমি যাচ্ছি তাকে দেখতে।

তার মৃত্যু নিয়ে অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, হিমুকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: যে গানে মোড় ঘুরলো মাশার

এদিকে অভিনেত্রীর ফোনসহ নিখোঁজ রয়েছেন তার প্রেমিক। এতে হিমুর মৃত্যু নিয়ে দানা বেঁধেছে রহস্য। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে আহসান হাবিব নাসিম বলেন, আত্মহত্যা নাকি হত্যা, তা এখনই বলা যাচ্ছে না। আজ বিকেলে তাকে হাসপাতালে নিয়ে যায় তার ছোট বোন মিহির ও প্রেমিক।

তাকে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। এ সময় ডাক্তার পুলিশকে কল করলে তার প্রেমিক হিমুর ফোন নিয়ে পালিয়ে যায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা