সংগৃহীত ছবি
বিনোদন

অভিনয়ে ফিরছেন শাবনূর

বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। এক সময় রাজত্ব করেছেন ঢাকাই সিনেমায়। কিন্তু বেশ কিছু বছর ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন। মাঝে কয়েকবার আশ্বাস দিয়েও ফেরেননি। কিন্তু ইচ্ছা থাকার পরও কেন সিনেমায় ফিরতে সময় নিচ্ছেন শাবনূর- এ প্রশ্নই ঘুরছে অনেকের মনে।

আরও পড়ুন : চিরনিদ্রায় শায়িত হিমু

সম্প্রতি এ নিয়ে মুখ খুলছেন এই চিত্রনায়িকা। শাবনূর বলেন, ‘অবশ্যই সিনেমায় ফিরতে চাই। এমনকি ফেরার চেষ্টাও চলছে। তবে সিনেমায় ফিরতে হলে আমাকে ফিট হতে হবে। ওজন কমাতে হবে। আর একবার ওজন বেড়ে গেলে হঠাৎ করে তা কমানো সম্ভব নয়। এর জন্য সময় প্রয়োজন। তবে চলতি বছরই ফেরার ইচ্ছা আছে।’

তিনি আরও বলেন, ‘এখন বাংলা সিনেমার একটা ভালো সময় যাচ্ছে। এখন অনেকেই নির্মাণে ফিরবে। পরিচালনার ইচ্ছা আমারও অনেকদিনের। শুধু একটু গুছিয়ে নিতে যে সময়টুকু লাগে, সেটাই নিচ্ছি।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা