বিনোদন

ভাইজানের প্রেমিকার সংখ্যা কত?

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা হওয়ার পাশাপাশি আরও এক তকমা রয়েছে সালমান খানের। তিনি নাকি বলিপাড়ার ‘ব্যর্থ প্রেমিক’। বারবার প্রেম এসেছে তাঁর জীবনে। তবে সম্পর্ক টেকেনি কোনোটিই। ষাটের কাছাকাছি বয়সে এসে এখনও সংসার পাততে পারেননি বলিউডের ভাইজান।

আরও পড়ুন: অভিনয়ে ফিরছেন শাবনূর

তাঁর ভুলেই নাকি বারবার ভেঙেছে সম্পর্ক, এ কথা একাধিক সাক্ষাৎকারে স্বীকারও করেছেন সালমান নিজেই। তারপরেও তাঁর প্রেমে পড়েছেন ঐশরিয়া রাই থেকে শুরু করে ক্যাটরিনা কাইফের মতো জনপ্রিয় অভিনেত্রীরা। সম্পর্ক না টিকলেও এখনও পর্যন্ত ঠিক কতগুলো প্রেম করেছেন সালমান?

সামাজিকমাধ্যমের পাতায় সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সালমানকে তাঁর প্রেমিকার সংখ্যা জিজ্ঞাসা করছেন স্বয়ং কাজল। সালমান যে চেয়ারে বসে সেই চেয়ারের এক দিকে রয়েছে সবুজ আলো, অন্য দিকে লাল। সত্যি বললে জ্বলে উঠবে সবুজ আলো, মিথ্যা বললে লাল। কাজলের প্রশ্নে সালমান জানান, তাঁর পাঁচজন প্রেমিকা ছিল। তবে সালমানের এই উত্তর মানতে রাজিই নন কাজল। মঞ্চেই মজার ছলে ভাইজানকে ‘মিথ্যাবাদী’ বলে দাগিয়ে দিলেন অভিনেত্রী। সত্যিই কি মাত্র পাঁচজনের সঙ্গে প্রেম করেছেন সালমান? হাতে গুনতে শুরু করলে আরও অবিশ্বাস বাড়ে কাজলের। এ দিকে, সালমানের চেয়ারে ততক্ষণে লাল আলো জ্বলছে নিভছে। অন্য দিকে, কাজলের স্বামী ও বলিউড অভিনেতা অজয় দেবগণ সালমানকে প্রশ্ন করেন, ‘‘একসঙ্গে পাঁচ জনের সঙ্গে প্রেম করেছেন?’’ অজয়ের প্রশ্ন শুনে হেসে খুন কাজলও!

আরও পড়ুন: অগ্নি সংযোগকারীর পরিচয় দিলেন মাহি

প্রায় তিন দশকের অভিনয় জীবনে একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে সালমানের। সেই তালিকায় নাম রয়েছে ঐশরিয়া, ক্যাটরিনার মতো তারকাদের। যদিও কারও সঙ্গে সম্পর্ক টেকেনি তাঁর। অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সঙ্গে বিয়ের কথাও পাকা হয়ে গিয়েছিল সালমানের। তবে কানাঘুষো শোনা যায়, বিয়ের আগেই নাকি সোমি আলির সঙ্গে সালমানকে দেখে বিয়ে ভাঙেন সঙ্গীতা। কয়েক বছর আগে বিদেশিনী ইউলিয়া ভন্তুরের সঙ্গে সম্পর্কে ছিলেন সালমান। তবে এখন খবর, সেই সম্পর্কও নাকি ভেঙেছে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা