বিনোদন

রণবীরের প্রতিদ্বন্দ্বী শাহরুখ

বিনোদন ডেস্ক: আগামী ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে ‘কবীর সিংহ’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘অ্যানিমাল’। বছরের প্রথমেই মুক্তি পেয়েছিল ছবির প্রচার ঝলক। এই ছবিতে একেবারে অন্য অবতারে দেখা যাবে রণবীর কাপূরকে। হাতে কুড়ুল, রক্তমাখা মুখ, বড় চুল। রোম্যান্টিক হিরোর খোলস ছেড়ে তিনি এখন অ্যাকশন হিরো হওয়ার পথে। সে দিক থেকে এটি রণবীরের প্রথম অ্যাকশন ছবি। প্রথম বারেই প্রতিদ্বন্দ্বী হিসাবে বেছে নিয়েছেন শাহরুখ খানকে! মুক্তির আগেই একটি ব্যাপারে ‘জওয়ান’কে ছাপিয়ে গেল রণবীরের ‘অ্যানিম্যাল’।

আরও পড়ুন: জন্মদিনে মেয়ের ছবি প্রকাশ

এই প্রথম বার রশ্মিকা মান্দানার সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা। স্বাভাবিক ভাবেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা রয়েছে এই নতুন জুটিকে বড় পর্দায় দেখার ব্যাপারে। ইতিমধ্যেই ছবির ‘হুয়া ম্যায়’ ও ‘সাতরঙ্গা’ গান দু’টি ঘুরছে মুখে মুখে। এ ছাড়াও ‘কবীর সিংহ’ ছবির সাফল্য ও পাশপাশি ছবিটি নিয়ে তৈরি হওয়া বিতর্কের কারণে সন্দীপের পরবর্তী এই কাজের দিকে তাকিয়ে রয়েছেন অনেকেই। ভারতের পাশাপাশি আমেরিকাতেও মুক্তি পাচ্ছে এই ছবি। ‘অ্যানিম্যাল’ প্রথম হিন্দি ছবি, যা আমেরিকার ৮৮৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এর আগে ‘জওয়ান’ ও ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো ছবিগুলি সে দেশে মুক্তি পেয়েছে। যার মধ্যে ‘জওয়ান’ পেয়েছিল ৮৫০ টি ও ‘ব্রহ্মাস্ত্র’ পেয়েছিল ৮১০টি প্রেক্ষাগৃহ। সে দিক থেকে দেখলে, এখানেই ‘জওয়ান’কে ছাপিয়ে গিয়েছে ‘অ্যানিম্যাল’।

আরও পড়ুন: তাপসের সিনেমার লুকে বুবলী

রণবীর-রশ্মিকা ছাড়াও এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কাপূর, ববি দেওল, তৃপ্তি ডিমরির মতো তারকাদের। ১ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। পাশাপাশি, ডিসেম্বরেই আসছে শাহরুখ খানের এই বছরের তিন নম্বর ছবি ‘ডাঙ্কি’ও। এ বার দেখার ব্যাপার, বক্স অফিসে ‘অ্যানিমাল’কে ‘ডাঙ্কি’ ছাপিয়ে যায় কি না!

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা