ফাইল ছবি
বিনোদন

আমাকে ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স দিক

বিনোদন ডেস্ক: অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে আলোচনো যেন থামছেই না। এবার আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বামী ও অভিনেতা শরিফুল রাজের কাছ থেকে ডিভোর্স চেয়েছেন ঢাকাই সিনেমার এ নায়িকা।

আরও পড়ুন: কাবিননামা ছিঁড়ে ফেলেছে রাজ

সোমবার (৫ জুন) রাতে একটি সংবাদমাধ্যমে লাইভে এসে পরীমনি বলেন, ‘একটা ফেক মানুষের সঙ্গে থাকতে পারব না। আমি চাই রাজ আমাকে ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স দিয়ে দিক।’

অভিনেত্রী বলেন, ‘কালকে আপনাদের সঙ্গে তার সঙ্গে কনভারসেশন হলো, সেটা দেখলে মানুষ স্পষ্ট বুঝতে পারবে যে, কতটা ফেক, কতটা রিয়েল। আমার তো বলার নেই কিছু। আমি সব কিছু পাবলিককে দিয়ে দিলাম।’

আরও পড়ুন: ভাবতে চাই না রাজ আমার জামাই

পরীমনি বলেন, ‘সত্যি চাই না আমি রাজের স্ত্রী পরিচয়ে থাকতে। এর চেয়ে আমার জন্য রাজ্যের মা অনেক কমফোর্টেবল, অনেক আরাম, শান্তি ও সম্মানের। যেটার মধ্যে কোন ফেকনেস ও মিথ্যা নেই।’

প্রসঙ্গত, ঘরোয়াভাবে ২০২১ সালের ১৭ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। ২০২২ সালে এই দম্পতির সংসারজুড়ে আসে একটি পুত্রসন্তান।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা