ফাইল ছবি
বিনোদন

টেলিসিনে অ্যাওয়ার্ড পেলেন মিম

বিনোদন ডেস্ক: ভারতের টেলিসিনে পুরস্কার পেয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সম্প্রতি মুক্তি পাওয়া পরাণ সিনেমার জন্য এই পুরস্কার পান মিম।

আরও পড়ুন: কাবিননামা ছিঁড়ে ফেলেছে রাজ

টেলিসিনে অ্যাওয়ার্ড একটি সম্মানজনক পুরস্কার উল্লেখ করে মিম বলেন, 'ডেফিনেটলি ভালো লাগছে। পরাণ সিনেমার জন্য পুরস্কার পেয়ে ভীষণ ভালো লাগছে। বিশেষ করে নিজ দেশের সিনেমায় অভিনয় করে পুরস্কার পেলাম আরেকটি দেশ থেকে, এটা তো সত্যিই খুশির খবর। আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে এই পুরস্কার।

তিনি আরও বলেন, 'পরাণ আমাদের দেশের দর্শকপ্রিয় একটি সিনেমা। বাংলাদেশ ছাড়াও পৃথিবীর নানান দেশে মুক্তি পেয়েছে ও প্রশংসা কুড়িয়েছে। আমার নিজেরও একটি পছন্দের সিনেমা পরাণ। সেটার জন্য পুরস্কার পেলাম, খুশি তো অবশ্যই।'

আরও পড়ুন: চুম্বনদৃশ্যে অভিনয় করতে পারব না

প্রসঙ্গত, মিম অভিনীত নতুন সিনেমা অন্তর্জাল মুক্তি পাচ্ছে আসছে ঈদুল আযহায়। দীপংকর দীপন পরিচালিত অন্তর্জাল সিনেমায় মিমকে দেখা যাবে নতুনভাবে। এটি দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা।

এ্রছাড়াও, ঢালিউডের দর্শকপ্রিয় এই নায়িকা কলকাতায় নতুন সিনেমা করেছেন। সেই সিনেমায় তার বিপরীতে আছেন জিৎ।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা