ফাইল ছবি
বিনোদন

আমি সৎ এবং শক্ত আছি

বিনোদন ডেস্ক: অভিনেতা রাজের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে বিব্রতকর পরিস্থিতিতে আছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

আরও পড়ুন: একটুও হাসতে দেখা যাবে না

বিষয়টি নিয়ে আবারও মুখ খুলেছেন সুনেরাহ। বৃহস্পতিবার (১ জুন) রাত সাড়ে নয়টায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে করেন এ অভিনেত্রী।

সুনেরাহ লিখেন, যেকোনো একটি ঘটনা অনেক ভাবেই ব্যাখ্যা করা যায় এবং সেই ঘটনার আগে-পরেও অনেক ঘটনা থাকে। কিন্তু মানুষ হিসেবে আমরা খুব দ্রুত সিদ্ধান্তে পৌঁছে যাই। চিন্তা না করে, সত্যতা যাচাই না করে। প্রমাণ, ভিত্তি ছাড়াই মন্তব্য করে বসি। তাতে সেই ঘটনার সাথে জড়িত মানুষগুলোর দায় কতটা, তারা এবং তাদের পরিবার তাতে কতটা মানসিক, সামাজিক, পেশাগত, সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে- তার কোনো কিছুই আমরা চিন্তা করি না।

সাংবাদিকদের প্রতি অনুরোধ করে সুনেরাহ বলেন, আপনারা দয়া করে সত্য তথ্য সবার কাছে পৌঁছে দিন। আমি আমার জায়গা থেকে সৎ এবং শক্ত আছি। সময় ও অভিজ্ঞতার সাথে আরও পরিণত হচ্ছি। ভুল থেকে শেখার চেষ্টা করছি। কিন্তু এমন কোনো ভুল আমি কখনোই মেনে নেবো না, যেখানে আমাকে ভুলভাবে উপস্থাপন করা হবে এবং সেটা আমার আত্মসম্মানে অনৈতিকভাবে আঘাত করবে। আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন।

আরও পড়ুন: মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু

আলোচনা-সমালোচনাকে অবান্তর উল্লেখ করে অভিনেত্রী আরও লিখেছেন, ৫ বছর আগে ঘটে যাওয়া দুই বন্ধুর কিছু মুহূর্ত কে বা কারা কেন যে সামনে নিয়ে এলো এবং তা নিয়ে যেই আলোচনা-সমালোচনা, রটনা চর্চা হচ্ছে - প্রথমত সেটাই বেশ অবান্তর।

দ্বিতীয়ত, কিছু বিচ্ছিন্ন ছবি বা ভিডিও'র দোহাই দিয়ে যেভাবে আমাদের চরিত্র, সম্পর্ক ও অবস্থানের সার্টিফিকেট দেওয়া হচ্ছে- তা খুবই দুঃখজনক। আমার শুধু একটাই অনুরোধ, দয়া করে সত্য না জেনে বা প্রমাণ ছাড়া ভুল তথ্য-মন্তব্য ছড়ানো থেকে বিরত থাকুন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা