সংগৃহীত
বিনোদন

সিনেমাপ্রেমীদের নীরবতায় আশ্চর্য জয়া

বিনোদন ডেস্ক : বিখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘মায়ার জঞ্জাল’ সিনেমা। সিনেমাটির মাধ্যমে দীর্ঘ ১৯ বছর পর বড় পর্দায় ফিরেছেন ঢাকার অভিনেত্রী অপি করিম। আছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা বাংলাদেশের সোহেল মণ্ডল ও কলকাতার ঋত্বিক চক্রবর্তী। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি গত ২৪ ফেব্রুয়ারি দুই দেশে মুক্তি পেয়েছে।

মুক্তির পর থেকেই ভালো সাড়া ফেলেছে সিনেমাটি। কিন্তু ‘মায়ার জঞ্জাল’ সিনেমাটি নিয়ে দেশের অনুরাগীরা নীরব থাকায় সমালোচনা করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার ভাষায়, এমন একটি অপূর্ব সিনেমা নিয়ে তাদের (সিনেমাপ্রেমীদের) নীরবতায় আমি খুবই আশ্চর্য হয়েছি।

আরও পড়ুন : নতুন রূপে দেখা দিয়েছেন প্রভা

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জয়া আহসান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, “মায়ার জঞ্জাল’ সিনেমা মুক্তি পেয়েছে। বাংলাদেশের সিনেমা হলে চলছে এটি। আমাদের দেশে যারা ভালো সিনেমার জন্য তৃষ্ণার্ত, এমন একটি অপূর্ব সিনেমা নিয়ে তাদের নীরবতায় আমি খুবই আশ্চর্য হয়েছি’’।

সেখানে এই অভিনেত্রী আরও লিখেছেন, ‘‘যৌথ প্রযোজনার এই সিনেমা তো আমাদেরও, নাকি? অপি করিম আর সোহেল মণ্ডল গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটির মূলে আছেন বাংলা ভাষার জাদুকর লেখক মানিক বন্দ্যোপাধ্যায়।’’

আরও পড়ুন : শাকিবকে প্রত্যাখ্যান করলেন পূজা!

ভালো সিনেমা নিয়ে দেশের পরিচালক, শিল্পী, কলাকুশলীরা সরব হলে তবেই না ভালো সিনেমার আবহাওয়াটা গড়ে উঠবে, দর্শকদের তৃষ্ণা বাড়বে। এসব স্মরণ করে জয়া আহসান লিখেন, ‘আমাদের নাগরিক সমাজের একেবারে প্রান্তে জীবনযাপন করা কিছু মানুষের এমন মায়া ভরা সিনেমা আমি আর দেখিনি।

তিনি লিখেছেন, ‘জীবনের কঠিন কষাঘাতে তারা ম্রিয়মাণ, তিক্ত আর বাঁকা করে তুলেছে; কিন্তু সব ছাপিয়েও মমতা কীভাবে শেষ পর্যন্ত মানুষকে মানুষের সঙ্গে বেঁধে রাখে— সেই গল্পই দেখিয়েছেন পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরী। ভালো বাংলা সিনেমার চৌহদ্দি বড় করতে চাইলে আমাদের মনটাও তো প্রসারিত করতে হবে। আমরা সবাই যেন ভালো সিনেমার সঙ্গে থাকি।’

আরও পড়ুন : বিয়ের আগেই মা হয়েছিলেন পূজা!

মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প (বিষাক্ত প্রেম ও সুবালা) অবলম্বনে নির্মিত হয়েছে ‘মায়ার জঞ্জাল’ সিনেমা। এর চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরী। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের ভিউজ অ্যান্ড ভিশনস এবং কলকাতার ফ্লিপবুক। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন- ওয়াহিদা মল্লিক জলি, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী ঘোষ, পরাণ বন্দ্যোপাধ্যায়, শাঁওলি চট্টোপাধ্যায়, দীপক হালদার, জয়দীপ মুখার্জি, অমিত সাহা, কমলিকা ব্যানার্জি প্রমুখ।

প্রসঙ্গত, ‘মায়ার জঞ্জাল’ সিনেমাটি ইতালির রোমে এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগ ‘এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমা’য় বেস্ট ফিচার ফিল্ম জুরি অ্যাওয়ার্ড জিতেছে। এছাড়া যুক্তরাজ্যের লন্ডনে রেইনবো চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান কমপিটিশনে প্রতিযোগিতা করে চিত্রনাট্যের জন্য পুরস্কার জিতেছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা