ছবি: সংগৃহীত
বিনোদন

শাকিবের মায়ের চরিত্রে মাহি!

বিনোদন ডেস্ক: ঈদে মুক্তি পাবে দেশের শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমার’। বাংলাদেশ, আমেরিকা ও ভারতে কাজ এবং দুবাইয়ের বুর্জ খলিফাতে ট্রেলার প্রদর্শনীসহ নানা চমকে ঠাসা সিনেমাটি। তবে এবার আরও একটি চমক আসছে সিনেমাপ্রেমীদের জন্য।

আরও পড়ুন: দক্ষিণী ছবিতে পা রাখছেন কারিনা

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘ভালোবাসা আজকাল’ সিনেমায় প্রথমবার একসঙ্গে হাজির হয়েছিলেন শাকিব খান ও মাহিয়া মাহি। পিএ কাজলের পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ২০১৩ সালে। এরপর ২০২০ সালে তারা একসঙ্গে কাজ করেন অনন্য মামুনের ‘নবাব এলএল.বি’ সিনেমায়। রাজকুমারের মাধ্যমে ৪ বছর পর আবারও একসঙ্গে কাজ করছেন শাকিব-মাহি।

একাধিক সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

আরও পড়ুন: বহু বছর পর একই ফ্রেমে এ আর রহমান-প্রভু দেবা

তবে ‘রাজকুমার’ টিম বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজী নন। ইতোমধ্যে মাহিয়া মাহির অংশের শুটিং শেষ হয়েছে বলেও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। হিমেল আশরাফ শুরু থেকেই ‘রাজকুমার’ সিনেমা নিয়ে বেশ কিছু চমকের অপেক্ষা করতে বলেছেন। মাহিও সেই চমকেরই একটি অংশ হবেন বলে ধারণা করা হচ্ছে।

ইতিমধ্যে ‘রাজকুমার’ সিনেমার প্রথম পোস্টার মুক্তি পেয়েছে। গত বছরের শেষে ঢাকায় শুরু হয় বিগ বাজেটের এ সিনেমার শুটিং। এরপর পাবনা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাজেক ও আমেরিকার নিউইয়র্কে হয়েছে সিনেমাটির বিভিন্ন অংশের দৃশ্যধারণ।

আরও পড়ুন: ঈদে মুক্তির তালিকায় ১১ সিনেমা

পারিবারিক সম্পর্ক ও একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি।

আসন্ন ঈদে বাংলাদেশের পাশাপাশি সিনেমাটি মুক্তি পাবে যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা ও ইন্ডিয়াসহ বিভিন্ন দেশে। এতে শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

সান নিউজ/এসএম/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা