বিনোদন

জোভানের সাথে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন পূজা

বিনোদন ডেস্ক : বাংলাদেশের নাটক ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান এবং বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। গত বছরের ৩ সেপ্টেম্বর তাদের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ছবিগুলো ব্যবহার করে নিন্দুকেরা ছড়িয়েছেন নানান নেতিবাচক কথা।

আরও পড়ুন : ভালো পাত্রই তো পাচ্ছি না

ছবিগুলোর একটিতে দেখা যায় রোমান্টিক ভঙ্গিতে জড়িয়ে ধরে জোভান পূজার গালে চুমু খাচ্ছেন। অপর একটি ছবিতে দেখা যায় ফুল হাতে নিয়ে হাটু গেড়ে সিনেম্যাটিক স্টাইলে পূজাকে প্রপোজ করছেন জোভান। এতেই শুরু হয় আলোচনা। গুঞ্জন তবে কি প্রেম করছেন তারা।

গুঞ্জন উঠে নির্মাতা মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘পরি’ নামে ওয়েব ফিল্মের শুটিংয়ে গিয়ে প্রেমে মেতে উঠেছেন এই দুই তারকা। তবে সেই গুঞ্জন উড়িয়ে দেন নায়িকা ও পরিচালক। তাদের দাবি, ছবিগুলো শুটিংয়ের। এখানে প্রেমের কিছুই নেই।

আরও পড়ুন : ৮০ শতাংশ উর্দু ভাষার সিনেমা পাঠান

ভাইরাল হওয়া ছবি প্রসঙ্গে পূজা গণমাধ্যমকে বলেন, ‘এটা ওয়েব ফিল্মের শুটিংয়ের একটি দৃশ্য। অন্যকিছু নয়। দর্শকরা ওয়েব ফিল্মটি দেখলেই বুঝতে পারবেন।’

পূজা বলেন, এই দৃশ্যের শুটিংয়ের সময় পাশেই ছিলেন পরিচালক, আমার মাসহ আরও অনেকেই। আসলে ছবিগুলো ঘিরে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। সবার কাছে অনুরোধ আমাকে কেউ ভুল বুঝবেন না।

তিনি আরও বলেন, শুরু থেকেই সম্মানের সঙ্গে কাজ করে আসছি, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। এমন কিছু বাস্তবে ঘটলে নিশ্চয়ই এভাবে প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে করতাম না। ওয়েব ফিল্মটি মুক্তি পেলে বিষয়টি পরিষ্কার হবে।’

আরও পড়ুন : উর্বশীর পোস্টে তুলকালাম

প্রসঙ্গত, ‘পরি’ নামের সেই ওয়েব ফিল্মটি দীপ্ত টিভি একটি ওটিটি প্ল্যাটফরম নিয়ে আসতে যাচ্ছে। জানা গেছে আগামী ৮ মার্চ মুক্তি পাবে সিনেমাটি। এতে পূজার বিপরীতে অভিনয় করেছেন জোভান।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা