ছবি: সংগৃহীত
বিনোদন

৮০ শতাংশ উর্দু ভাষার সিনেমা পাঠান

বিনোদন ডেস্ক : বাংলাদেশে ভারতীয় হিন্দি সিনেমা ‘পাঠান’ আমদানির প্রতিবাদে বর্ষীয়ান নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু এবং খিজির হায়াত খানসহ ঢাকাই সিনেমার সাথে সংশ্লিষ্ট অনেকেই মানববন্ধন করেছেন।

আরও পড়ুন : সোমবার আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

শনিবার (২৫ ফেব্রুয়ারি) টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ‘জয় বাংলার লোক’ ব্যানারে এ মানববন্ধন করেন তারা।

এ সময় প্ল্যাকার্ডে ‘বরকতেরই আপন দেশে, হিন্দি/উর্দু সর্বনেশে’, ‘বঙ্গবন্ধুর নীতিতে থাকুন, হিন্দিকে হলের বাইরে রাখুন’ সম্বলিত স্লোগান তুলেন ঢাকাই সিনেমা নির্মাতারা।

আরও পড়ুন : সোমবার আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘হল মালিকেরা হলো ব্যবসায়ী। তারা আমাদের সিনেমা নামিয়ে দিয়ে ‘পাঠান’ চালাতে চায়।’

তিনি আরও জানান, পাঠান ৮০ শতাংশ উর্দু ভাষার সিনেমা। সেই সিনেমা আমাদের দেশে চলবে কেন? এই সিনেমা যারা আনতে চায় তারা রাজাকারের চেয়েও খারাপ। ৮০ শতাংশ উর্দু ভাষার এই সিনেমা আমাদের দেশে চলবে না।

আরও পড়ুন : রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত!

এদিকে শনিবার ছিল পরিচালক সমিতির বার্ষিক বনভোজন।

এ বিষয়টিকে উল্লেখ করে নির্মাতা খিজির হায়াত খান জানান, কিছুদিন আগে যারা কাফনের কাপড় পরে হিন্দি সিনেমার বিরুদ্ধে ছিলেন আজ তারাও হিন্দি সিনেমা চালাতে চান। তারা প্রযোজক ও শিল্পী সমিতির নেতা। তারা এই মুহূর্তে পিকনিক করেন। এই মুহূর্তে তারা কেন পিকনিক করবেন? তারা কেন আমাদের সাথে নেই?

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

এ সময় তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, সামনে সিনেমা মুক্তি দেব, হল পাই না আর তারা পিকনিক করেন! মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, আমরা কি সিনেমা বানিয়ে দোষ করেছি? দোষ করে থাকলে বলুন, আমরা সিনেমা বানানো বন্ধ করে দেব। হলে হিন্দি সিনেমাই চলুক।

প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। এছাড়া অতিথি চরিত্রে সালমান খানও আছেন।

আরও পড়ুন : উর্বশীর পোস্টে তুলকালাম

সিনেমাটি ইতোমধ্যে বিশ্বজুড়ে এক হাজার কোটি রুপি আয় ছাড়িয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা