ছবি-সংগৃহীত
বিনোদন

রেকর্ড গড়ল পাঠান!

সান নিউজ ডেস্ক: অবশেষে ১০ জানুয়ারি মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার ট্রেলার।

আরও পড়ুন: ‘পাঠান’ মুক্তি পাচ্ছে আজ

আগে থেকেই জানানো হয়েছিল যে, মঙ্গলবার সকাল ১১টায় মুক্তি পাবে ট্রেলারটি। সেই মতোই মুক্তি পেল এই সিনেমার ট্রেলার। অ্যাকশন, থ্রিলারে জমজমাট ট্রেলারে নেট দুনিয়ায় ঝড় তুললেন শাহরুখ, দীপিকা, জন আব্রাহাম।

এদিকে চার বছর ধরে শাহরুখ খানকে পর্দায় দেখতে যেমন অধীর আগ্রহে দিন কাটাচ্ছেন তার ভক্ত-অনুরাগীরা। তেমনই শাহরুখের ‘পাঠান’ সিনেমা নিয়ে বিতর্ক এখনও চলছে। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘পাঠান’। এরই মধ্যে সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে।

হিন্দি ছাড়াও তামিল-তেলেগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস।

আরও পড়ুন: বিচ্ছেদের এই শহরে রয়ে যাব আমৃত্যু

অন্যদিকে, ‘পাঠান’ ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকেই একাধিক বিতর্কে জড়িয়েছে। সিনেমার গান ‘বেশরম রং’ নিয়ে সমালোচনায় সরব হয়েছেন ভারতীয় একাধিক নেতা মন্ত্রী। এই গানে দীপিকার পোশাক এবং কিছু দৃশ্যকে আপত্তিকর বলা হয়েছে। আর তাই কোপ পড়েছে সেন্সর বোর্ডেরও। ছবির বেশ কিছু ডায়লগ এবং দৃশ্যে কাঁচিও চলেছে। সব মিলিয়ে আশা করা হচ্ছে শাহরুখ তার অভিনয়ের ক্যারিশমা এ সিনেমাটিতে ধরে রাখবেন।

আরও পড়ুন: সব রেকর্ড ভাঙলো ‘অ্যাভাটার ২’!

প্রসঙ্গত, ‘পাঠান’ সিনেমা দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর পর্দায় ফিরছেন শাহরুখ খান। শেষবার তাকে দেখা গিয়েছিল ‘জিরো’ সিনেমায়। যদিও ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তারপর বড়পর্দা থেকে লম্বা বিরতি নেন কিং খান। আর এবার ‘পাঠান’ দিয়ে তিনি কামব্যাক করতে চলেছেন।

স্বাভাবিকভাবেই শাহরুখ খানের কামব্যাক সিনেমাকে ঘিরে উন্মাদনার শেষ নেই। তাই ট্রেলার প্রকাশ্যে আসতেই নজর কাড়ছে তার ভিউ। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। যশরাজ ফিল্মসের ছবি ‘পাঠান’-এ শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা