ছবি : সংগৃহিত
বিনোদন

বেশরম বিতর্ক, আটকে গেল পাঠান!

বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ অভিনীত পাঠান মুভির প্রথম গান ‘বেশরম রং’ মুক্তির পর থেকেই দেশজুড়ে বিতর্কের ঝড় বইছে। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ ৪ বছর পর পর্দায় ফিরছেন শাহরুখ খান।

আরও পড়ুন : “বেশরম রং” বিতর্ক ছাপিয়ে পাঠানের রেকর্ড

এ নিয়ে তার অনুরাগীদের মাঝে যেমন উচ্ছ্বাস রয়েছে, তেমনই প্রথম দিন থেকেই বয়কট দাবির মুখে রয়েছে এই মুভিটি।

মধ্যপ্রদেশের বিজেপি নেতা নরোত্তম মিশ্র গেরুয়া বিকিনি পরার জন্য ‘বেশরম রং’ গানটি ছবি থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় এবার সেন্সর বোর্ডে আটকে গেল পাঠান।

‘পাঠান’ মুভিতে কিছু পরিবর্তন আনতে বলেছে ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন।

আরও পড়ুন : মেয়েকে নিয়ে সিনেমাটি দেখা উচিত

গানের কিছু দৃশ্যের সঙ্গে বেশ কয়েকটি সিনেমার দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে সিবিএফসির চেয়ারপার্সন প্রসূন যোশী বলেছেন, সার্টিফিকেটের জন্য এই ছবি জমা দেওয়া হয়েছিল।

কিন্তু বোর্ডের গাইডলাইন অনুযায়ী বাদ পড়ে যায় বেশ কয়েকটি দৃশ্য। সেই নির্দেশই দিয়েছে বোর্ড।

২০২৩ সালের ২৫ জানুয়ারি সিদ্ধার্থ আনন্দের এই ছবি মুক্তি পাওয়ার কথা। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে এই সিনেমাটি। মুভিটি মুক্তির আগে ফাইনাল ভার্সন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড।

আরও পড়ুন : দীপিকার পিছু ছাড়ছে না বিতর্ক

এদিকে দেশজুড়ে ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। বিশেষ করে দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে তীব্র আপত্তি তুলেছে বিজেপি নেতৃত্ব এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলো।

এমনকি অযোধ্যার এক সাধু শাহরুখ খানকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দিতেও ছাড়েননি।

তপস্বী চাভনির মহন্ত পরমহংস আচার্য নামে ওই সাধুর বক্তব্য, বেশরম রং গানটিতে ছবি নির্মাতারা গেরুয়া রংয়ের অবমাননা করেছেন।

আরও পড়ুন : দেশ ছাড়লেন বিতর্কিত দীপিকা

এরপরই এ হুমকি, ‘শাহরুখকে জ্যান্ত পুড়িয়ে মারব! যে যে হলে এই সিনেমা দেখানো হবে, সেই সব হলেও আগুন লাগিয়ে দেব।’

প্রসঙ্গত,‘পাঠান’ সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে— দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে বলিউড ভাইজান সালমান খানকে। বিশেষ একটি চরিত্রে জন আব্রাহামকে দেখা যাবে। আগামী ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা