ছবি : সংগৃহিত
বিনোদন
চাঁপাইনবাবগঞ্জ-২

মাহিকে অনুমতি দেয়া হয়েছে

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে উপনির্বাচনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার জন্য অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আ’লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরও পড়ুন : এমপি হতে চান মাহিয়া মাহি

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, চিত্রনায়িকা মাহি উপনির্বাচনে প্রার্থী হতে চাচ্ছেন। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি আমি। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, মাহির পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

ওবায়দুল কাদের বলেন, মাহি নিজেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। তিনি আওয়ামী লীগ করেন। এ কারণে তাকে মনোনয়ন ফরম কেনার জন্য অনুমতি দেয়া হয়েছে।

আরও পড়ুন : আলিয়াকে গুলি করে হত্যা

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এছাড়া প্রার্থী চূড়ান্ত করা প্রসঙ্গে বলেন, প্রার্থী চূড়ান্ত করবে আমাদের দলের মনোনয়ন বোর্ড।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মাহি জানান, রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয় থেকে বুধবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের জন্য মনোনয়ন ফরম কিনবেন তিনি।

তখন এই অভিনেত্রী বলেন, আমার জন্য সবাই দোয়া করবেন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছি আমি। যে স্বপ্ন নিয়ে রাজনীতিতে পদার্পণ আমার, আল্লাহ যেন সেই স্বপ্ন পূরণ করেন। মানুষের জন্য কাজ করে যেতে চাই আমি। নিজেকে নারী ও শিশুদের জন্য নিয়োজিত রাখতে চাই।

আরও পড়ুন : মনোনয়ন ফরম কিনছেন মাহি

সম্প্রতি মাহিয়া মাহি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন। আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন এ নায়িকা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা