বিনোদন

এমপি হতে চান মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক: ঢালিউড পাড়ার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় হয়েছেন এ অভিনেত্রী। বিশেষ করে ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ের পর মাহিকে আওয়ামী লীগের রাজনীতিতে বেশ সক্রিয় দেখা যায়।

আরও পড়ুন: আলিয়াকে গুলি করে হত্যা

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ হতে চান তিনি। এ কারণে দলটির নির্বাচনে প্রার্থী হতে মনোনয়ন ফরম নিচ্ছেন।

আগামী ২৯ ডিসেম্বর বিকেল ৩টায় ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের জন্য মনোনয়ন কিনবেন বলে নিশ্চিত করেছেন তিনি।

আরও পড়ুন: বাবা হারালেন চঞ্চল চৌধুরী

মাহিয়া মাহি বলেন, “শুরুতে চেয়েছিলাম আমার স্বামী রাকিব সরকার ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হোক। কিন্তু সে করছে না, তাই আমি অংশ নিতে চাচ্ছি। পরশু মনোয়ন ফরম কিনব। ”

সম্প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি। আগামী দুই বছরের জন্য তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন এই ‘অগ্নিকন্যা’। মাহিয়া মাহি তার স্বামী রাকিব সরকারও রাজনীতির সঙ্গে জড়িত।

আরও পড়ুন:

মাহির স্বামী গাজীপুরের আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য। মূলত স্বামীর মাধ্যমে রাজনীতির ময়দানে পা রেখেছেন এই অভিনেত্রী। মাহিয়া মাহির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। উপনির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে তিনি ওই এলাকায় ব্যাপক গণসংযোগও শুরু করেছেন।

সান নিউজ/এসআই/এম এ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা