বিনোদন

সেই ক্রোয়েশিয়ান মডেলের প্রতিক্রিয়া 

সান নিউজ ডেস্ক: চলতি কাতার বিশ্বকাপে সবচেয়ে আলোচিত চরিত্রগুলোর একজন সাবেক মিস ক্রোয়েশিয়া ইভানা।

আরও পড়ুন: ঢাকায় আসছেন শ্রীলেখা

কতার বিশ্বকাপে সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন এই মডেল। নিত্যনতুন ডিজাইনের পোশাক পরে মাতিয়ে রাখছেন গ্যালারি। গ্যালারিতে তাঁর ছবি বারবার ভাইরাল হয়েছে। স্বল্প পোশাকে গ্যালারিতে হাজির হওয়া নিয়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে তর্কবিতর্ক হয়েছে। সেটা নিয়েই হয়েছে বিস্তর আলোচনা। আলোচিত এই মডেল ঘোষণা দিয়েছিলেন বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারাতে পারলেই নগ্ন হবেন। তবে দল হারায় প্রতিশ্রুতি পূর্ণ করতে হয়নি তাঁকে।

তিনি বলেন ‘আমার মনে হয় আর্জেন্টিনা খুব একটা ভালো দল না। কারণটা এই যে আমাদের জন্য দিনটা ভালো ছিল না, বাজে একটা দিন গেছে। ’সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হারার পর এভাবেই মেসিদের দল নিয়ে মন্তব্য করেছেন সাবেক মিস ক্রোয়েশিয়া ও মডেল ইভানা।

সেমিফাইনালে হারের পর অনেকের কৌতূহল ছিল ইভানার প্রতিক্রিয়া নিয়ে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পরাজয়ের পর তাঁকে মন খারাপ বা বিষণ্ন দেখা যায়নি। বরং প্রকাশিত একটি ভিডিওতে তাঁকে আর্জেন্টিনা ফুটবল দলের বিরুদ্ধেই কথা বলতে দেখা গেছে।

এর আগে কোয়ার্টার ফাইনালে গ্যালারিতে দর্শকের সঙ্গে সেলফি তোলার সময় নিরাপত্তারক্ষীর বাধার মুখে পড়েন ইভানা। এরপর এক স্থানে বসেই উপভোগ করতে হয় পুরো খেলা।

তাঁকে আটকাতে পারলেও ক্রোয়েশিয়াকে আটকাতে পারেনি ব্রাজিল। টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে সেদিন সেমিফাইনাল নিশ্চিত করে দলটি।
ইতিমধ্যে এবারের বিশ্বকাপের হটেস্ট ফ্যান হিসেবে পরিচিতি পেয়েছেন ইভানা।

আরও পড়ুন: সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন মিথিলা

কাতার বিশ্বকাপে খোলামেলা পোশাকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল কাতার। কাতার কর্তৃপক্ষের এই নিষেধাজ্ঞার সমালোচনা করেন তিনি। বিশ্বকাপ শুরুর পর সেই নিষেধাজ্ঞা শিথিল রয়েছে। সমালোচনা করলেও এখন পর্যন্ত নিয়মের বেড়াজালে আটকাতে হয়নি এই মডেলকে।

সান নিউজ/এসআই/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা