শ্রীলেখা মিত্র
বিনোদন

ঢাকায় আসছেন শ্রীলেখা

সান নিউজ ডেস্ক: টলিউডের লাস্যময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বছর জুড়েই আলোচনায় থাকেন তিনি।

আরও পড়ুন: পাত্র খুঁজছেন স্বস্তিকা!

বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে নিজের মনের কথা শেয়ার করেন তিনি।

নতুন খবর হচ্ছে এবার ঢাকায় আসছেন এ অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানিয়েছেন শ্রীলেখা নিজেই।

ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ফেসবুক পেজের এক ভিডিও বার্তায় শ্রীলেখা বলেন, ‘আমার নিজের তৈরি করা ছবি নিয়ে আমি আসছি জানুয়ারির মাঝামাঝি সময় ঢাকায়, ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। আশা করি, ছবিটি আপনাদের দেখাতে পারব।’

আরও পড়ুন: যেভাবেই হোক জিতবে আর্জেন্টিনা

ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার দিয়ে এ অভিনেত্রী লিখেছেন, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে স্থান পায়নি আমার ছবি ‘এবং ছাদ’। ঢাকায় পেয়েছে। যাইহোক বিচক্ষণ আপনারা, বাকিটা বুঝে নেবেন।

শ্রীলেখার ওই পোস্টের মন্তব্যের ঘরে বাংলাদেশের অনেকেই তাকে স্বাগতম জানিয়েছেন।

আরও পড়ুন: বিদ্যার ফিটনেস রহস্য!

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে শ্রীলেখার ‘এবং ছাদ’ ছবিটি প্রদর্শন করা হবে। স্বল্পদৈর্ঘ্য এই সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা, পরিচালনাও করেছেন তিনি নিজেই। ২০২৩ সালের ১৪ জানুয়ারি শুরু হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নয়দিনব্যাপী চলবে এ আসর। বিশ্বের ৭০টি দেশের ২২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এবার। ২২ জানুয়ারি পর্দা নামবে উৎসবের।

ভিডিও দেখতে ক্লিক করুন

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা