রাফিয়াত রশিদ মিথিলা
বিনোদন

সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন মিথিলা

সান নিউজ ডেস্ক: ভারতের হায়দরাবাদের প্রসাদ প্রিভিউ হলে ৯ থেকে ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে ‘তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২’।

আরও পড়ুন: আমি আল্লাহর ওপর ভরসা রাখি

এ ফেস্টিভ্যালে কলকাতার ‘মায়া’ সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে পুরস্কার লাভ করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

পাশাপাশি দুই বাংলায় অভিনয়ের অনন্য অবদানের জন্য ওই উৎসবে ‘মৈত্রী অ্যাওয়ার্ড’ও প্রদান করা হয়। উৎসবের শেষ দিনে মিথিলার হাতে পুরস্কার দুটি তুলে দেওয়া হয়।

মিথিলা প্রথমবার দেশের বাইরের কোনো ছবিতে অভিনয় করে এমন সম্মান লাভ করলেন। মিথিলা বলেন, এটি আমার জন্য অনেক আনন্দের। তিনি আরো বলেন বর্তমানে কলকাতার বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছি। ছবিগুলো এখনো প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। ছবিগুলো মুক্তির আগে ‘মায়া’ ছবি থেকে পুরস্কার পেলাম। এই অর্জনে আমার খুব ভালো লাগছে আমি আশাবাদি বাকি ছবিগুলো আরো ভালো হবে।

আরও পড়ুন: আবারও ফেঁসে গেলেন জ্যাকুলিন!

এর আগে, শনিবার (১০ ডিসেম্বর) শুরু হওয়া তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে মিথিলা অভিনীত প্রথম টলিউড সিনেমা ‘মায়া’। রাজর্ষি দে পরিচালিত সিনেমাটির গল্প নেওয়া হয়েছে শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ থেকে। সেখানে নারীশক্তির বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। আর গল্পের কেন্দ্রে রয়েছেন মিথিলা। সিনেমাটি উৎসবে প্রদর্শনের পর দর্শক-সমালোচকরা ভূয়সী প্রশংসা করেছেন বলে জানালেন অভিনেত্রী।

আরও পড়ুন: এখন খোলামেলা ফটোশুট করার বয়স

এদিকে আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এখানেও অংশ নিচ্ছে মিথিলা অভিনীত সিনেমা ‘নীতিশাস্ত্র’। অরুনাভ খাসনবিশ পরিচালিত এই অ্যান্থলজি ফিল্মে মিথিলা অভিনয় করেছেন একজন চিকিৎসকের ভূমিকায়।

সান নিউজ/এনকে/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা