জাতীয়

ছাদ থেকে লাফিয়ে পড়া সেই শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার : ছাদ থেকে লাফিয়ে পড়া রাজধানীর শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া আক্তার (২৬) মারা গেছেন।

আরও পড়ুন: ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহত ১২

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।

নিহতের দুলাভাই আশরাফ আলী জানান, মারিয়া শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। গত ২৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের কৃষক রত্ন শেখ হাসিনা আবাসিক হলের ১০তলা ছাদ থেকে লাফিয়ে পড়ে সে গুরুতর আহত হয়। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর আজ সকালে সে আইসিইউতে মারা যায়।

সেদিনের ঘটনার বিষয়ে তিনি বলেন, সে ওই হলের সাততলার ৭০৩ নাম্বার রুমে থাকতো। পরে ভবনের দশতলা থেকে সে লাফিয়ে পড়ে আহত হয়। সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসে। মারিয়া অনেকদিন অসুস্থ ছিল। মারিয়ার মা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তাকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন জানায়। কিন্তু কর্তৃপক্ষ তাকে পরীক্ষা দিতে দেয়নি। সে কারণে সে লাফিয়ে পড়ে।
অন্যদিকে তার সহপাঠীরা অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে মানসিক রোগী বানানোর চেষ্টা করছে। বিষয়টি খুবই দুঃখজনক। হল কর্তৃপক্ষ ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের ওই সহপাঠীর কোনো খোঁজ খবর নেয়নি। এমনকি সহযোগিতাও করেনি। মারিয়ার লাফিয়ে পড়ে মৃত্যুর ঘটনায় হাসপাতালে কর্তৃপক্ষ কোনোভাবে দায় এড়াতে পারে না বলেও জানান তারা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শেরেবাংলা নগর থানাকে জানিয়েছি।

আরও পড়ুন: আ'লীগ ৪র্থ মেয়াদে নির্বাচিত হওয়ার ইঙ্গিত

মারিয়ার বাড়ি নাটোর জেলার গুরুদাসপুরের, তার বাবার নাম ফয়েজ উদ্দিন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা