সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রেন থেকে নামতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের বিরমাপুরে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে প্লাটফর্ম ও ট্রেনের মাঝে চাপা পড়ে নুর মোহাম্মদ রব্বানী (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

আরও পড়ুন: নিরাপত্তা প্রহরীকে হত্যা, গ্রেফতার ১

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বিরামপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত রব্বানী নবাবগঞ্জ উপজেলার কুতুবগ্রামের মনোয়ার হোসেনের ছেলে। তিনি জয়পুরহাট সরকারি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন: কোকেনসহ বিদেশি নাগরিক আটক

হিলি রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বলেন, নিহত কলেজ শিক্ষার্থী জয়পুরহাট থেকে বিরামপুরে আসার জন্য পঞ্জগড় এক্সপ্রেসে রওনা দেয়। কিছুক্ষণ পর জানতে পারে বিরামপুরে ওই ট্রেনে যাত্রা বিরতি নেই। এরপর ট্রেনটি বিরামপুর রেল স্টেশন অতিক্রম করার সময় লাফ দেয় সে। এতে প্লাটফর্ম ও ট্রেনের মাঝখানে চাপা পড়ে শরীরের নিচের অংশ থেতলে গুরুতর জখম হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা