ছবি: সংগৃহীত
সারাদেশ

পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি উদ্ধার

জেলা প্রতিনিধি: মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়ার ৮ দিন পর ফেরি রজনীগন্ধা উদ্ধারে সক্ষম হয়েছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। ৫০ ফুট পানির নিচে নিমজ্জিত ফেরিটির সাথে ডুবে যাওয়া ৯ টি যানবাহনও উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: কোকেনসহ বিদেশি নাগরিক আটক

বুধবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে ডুবে যাওয়া ফেরিটি পানি থেকে সোজা করে টেনে ফেরিঘাটে নদীর তীরের পাশে আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন নৌবাহিনীর ডুবুরি দলের প্রধান লেফটেন্যান্ট শাহ পরান।

তিনি জানান, নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরি দলের সদস্যরা যৌথভাবে কাজ করে প্রায় ৫০ ফুট পানির নিচে থাকা ফেরি রজনীগন্ধা উঠিয়ে ভাসমান অবস্থায় ইয়ার লিফটিং ব্যাগ ও ওয়্যার রোপ দিয়ে ধরে রাখা হয়।

আরও পড়ুন: বায়ুদূষণে শীর্ষে ঢাকা

উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের মাধ্যমে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে ফেরিটি সোজা করে টেনে ঘাটে ভেড়ানো হয়। বর্তমানে এটি সেখানেই নোঙর করে রাখা হয়েছে।

এর আগে গত ১৬ জানুয়ারি রাত ১২ টার পর ৯ টি মালবাহী যানবাহন নিয়ে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসে ইউটিলিটি ফেরি রজনীগন্ধা।

আরও পড়ুন: নিরাপত্তা প্রহরীকে হত্যা, গ্রেফতার ১

পরে রাত দেড় টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরিটি পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের অদূরে পদ্মা নদীতে আটকা পড়ে। পর দিন ১৭ জানুয়ারি সকাল ৮ টার দিকে ফেরিটি ৯ টি যানবাহন নিয়ে ডুবে যায়।

এ সময় ফেরিতে থাকা ট্রাকচালক, সহকারী ও ফেরির স্টাফসহ ২১ জনের মধ্যে ২০ জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় নিখোঁজ হন ফেরির সহকারী ইঞ্জিনচালক হুমায়ুন কবির।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪০

ফেরিডুবির ৬ দিন পর পাটুরিয়া ফেরিঘাট থেকে প্রায় ১৩ কিলোমিটার ভাটিতে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হুমায়ুন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে। তিনি ফেরি রজনীগন্ধার সহকারী ইঞ্জিনচালক ছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা