সংগৃহীত
সারাদেশ

পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার ঘাটাইলে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এই ঘটনায় গুরুত্বর আহত হয়েছে আরও একজন।

আরও পড়ুন: দুর্বৃত্তের গুলিতে ২ জন নিহত

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার শহর গোপিনপুর চেচুয়া পাড়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার সরিষাআটা গ্রামের অটোরিকশার যাত্রী মোস্তফা (৪০) ও অটোচালক দেওপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে আবু তালেব (৪৬)। আহত অপরজন হলেন জোরদিঘী গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের স্ত্রী সাহেদা বেগম (৭০)।

পুলিশ ও স্থানীয়রা বলছে, উপজেলার ধলাপাড়া থেকে আষারিয়াচালা যাওয়ার সময় লেবুভর্তি একটি পিকআপ পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মেহগনি গাছের সাথে ধাক্কা খেয়ে ভেঙ্গেচুরে যায়। অটোরিকশা চালকসহ সকল যাত্রী আহত হলে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় যাত্রী মোস্তফা মারা যায়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় অটোচালক আবু তালেব।

আরও পড়ুন: ভোলায় অস্ত্রসহ ৩ জলুদস্য আটক

ধলাপাড়া পুলিশ ফাঁড়ির এস আই সেলিম হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা