ছবি: সংগৃহীত
সারাদেশ

একটা চক্র ধর্ম ব্যবহার করে বিশৃংখলা সৃষ্টি করে

ঝালকাঠি প্রতিনিধি: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার বলেছেন, একটা চক্র সব সময় ফায়দা লুটতে ধর্মকে ব্যবহার করে সামাজিক বিশৃংখলা সৃষ্টি করে। বিভিন্ন সময় গুজব সৃষ্টি করে একটা সাম্প্রদায়িক ফায়দা লুটে নেয়।

আরও পড়ুন: সংশোধিত শ্রম আইন পাস হবে

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১১ টায় ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস-জঙ্গীবাদ-মাদক প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ, গুজবসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিরসন, জেলা পর্যায়ে ইমাম সম্মেলন ও হজ্ব যাকাত বিষয়ে ইমামগণের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সচিব বলেন, বাল্যবিবাহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। বাল্যবিবাহ নিরসনে এর ক্ষতিকর প্রভাব আলোচনা করতে হবে। সাধারণ মানুষকে বুঝাতে হবে যে, কম বয়সে বিয়ে হলে মায়ের শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয়। এর ফলে পারিবারিক অসন্তোষ সৃষ্টি হয়।

আরও পড়ুন: বিএনপির মধ্যে হতাশা বিরাজ করছে

পবিত্র কোরআন শরীফ গবেষণা করে অনেক সমস্যার সমাধান করতে হবে। কোনো ধর্মই সাম্প্রদায়িকতা সমর্থন করে না। ৫ ওয়াক্ত নামাজের সময় জঙ্গীবাদ নিরসনে মুসল্লিদের অবগত করতে হবে। সমাজের সকল সমস্যা সমাধানে আলেম-ওলামাদের গুরুত্ব অপরিসীম।

ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুহা. বশিরুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, ইসলামিক ফাউন্ডেশন বরিশালের পরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম, নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও ঝালকাঠি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মশিউর রহমান।

এছাড়া এ সময় ঝালকাঠির ৪ উপজেলার আলেম-ওলামা ও ইমামগণ উপস্থিত ছিলেন। যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে ঝালকাঠি জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা