প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা
বিনোদন

আবারও দেখা যাবে ঐন্দ্রিলাকে!

সান নিউজ ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ১৩ দিন হলো পাড়ি দিয়েছেন না ফেরার দেশে।

আরও পড়ুন: আমি চাই রাজ ও পরীমনি ভালো থাকুক

মাত্র ২৪ বছর বয়সি এই অভিনেত্রীর মৃত্যুর শোক আজও ভুলতে পারছে না ভক্তরা। ঐন্দ্রিলা দ্বিতীয়বার ক্যানসার জয় করার পর তাকে আবারও ছোটপর্দায় দেখতে মুখিয়ে ছিল তার ভক্তরা। একটু একটু করে কাজের জগতে ফিরছিলেন অভিনেত্রী।

‘ভাগাড়’ ওয়েব সিরিজে অভিনয় করেন, কালার্স বাংলার মহালয়া-তে হাজির হোন তিনি। এইসবের মাঝে হঠাৎ পাল্টে গেল সবকিছু। গত ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার বিশ দিন পর প্রয়াত হলেন ঐন্দ্রিলা।

আরও পড়ুন: রুনা খানের চমক!

কিন্তু কথায় আছে শিল্পীর মৃত্যু হয় না। নিজেদের কাজের মধ্যে দিয়েই বেঁচে থাকেন। মাত্র কয়েক বছরের অভিনয় জীবনে বাংলা টেলিভিশনে কিছু না-ভোলবার মতো কাজ উপহার দিয়েছিলেন ঐন্দ্রিলা।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ঐন্দ্রিলাকে শ্রদ্ধা জানিয়ে সান বাংলায় আবারও সম্প্রচারিত হতে যাচ্ছে ‘জিয়ন কাঠি’। এই সিরিয়ালে জাহ্নবীর চরিত্রে দেখা গিয়েছিল ঐন্দ্রিলাকে। দ্বিতীয়বার ক্যানসার আক্রান্ত হওয়ার পর নিজের অসুস্থতা সত্ত্বেও এই ধারাবাহিকের শুটিং করেছিলেন তিনি। তার অভিনীত শেষ সিরিয়াল এটি।

আরও পড়ুন: আর কোনো কথা হবে না!

শুক্রবার (২ ডিসেম্বর) সান বাংলা কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়া পোস্টে ‘জিয়ন কাঠি’র কিছু অবিস্মরণীয় মুহূর্তের কোলাজ তুলে ধরে জানানো হয়, ঐন্দ্রিলা আমাদের মধ্যেই আছে, আমাদের মন-প্রাণ জুড়ে, জাহ্নবীর রূপে। চলুন আরেকবার দেখি জাহ্নবীর গল্প ‘জিয়নকাঠি’, ৫ ডিসেম্বর সোমবার থেকে বিকেল ৫.৩০টায়।

অর্থাৎ আগামী সোমবার থেকেই সান বাংলার পর্দায় আবারো দেখা যাবে ‘জিয়ন কাঠি’। চ্যানেলের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ঐন্দ্রিলার ভক্তরা। ‘জিয়ন কাঠি’র পরশেই টেলিভিশনের পর্দায় ফের ‘জীবন্ত’ হবেন প্রয়াত অভিনেত্রী।

ঐন্দ্রিলা গত ১ নভেম্বর হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হোন। এরপর কোমায় চলে যান অভিনেত্রী। গত ২০ নভেম্বর দুপুরে মাত্র ২৪ বছর বয়সে মৃত্যু হয় ঐন্দ্রিলা শর্মার।

আরও পড়ুন: হিন্দি সিনেমায় জয়া আহসান

অতীতে দু’বার ক্যানসারে আক্রান্ত হয়েও চিকিৎসার পর সুস্থ বাড়ি ফিরে আসেন ঐন্দ্রিলা। ২০১৫ সালে, একাদশ শ্রেণিতে পড়ার সময় প্রথম বার ক্যানসার ধরা পড়ে তাঁর। কর্কট রোগের আক্রমণ হয়েছিল তাঁর অস্থিমজ্জায়। দ্বিতীয় বার ২০২১ সালে। সে বার ফুসফুসে টিউমার। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের সঙ্গে সঙ্গেই চলেছে তাঁর অভিনয়ের কাজ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা