বিনোদন

চড়কাণ্ডে মুখ খুললেন সিয়ামের স্ত্রী

সান নিউজ ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদকে চুমু দিয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

আরও পড়ুন: ডায়মন্ডের নাকফুল উপহার দেইনি!

চুমু দেওয়ার পরপরই সিয়াম সুনেরাহর গালে সজোরে একটি চড় বসিয়ে দেন। এই চড় দেওয়ার দৃশ্য এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রাগে-ক্ষোভে তৎক্ষণাৎ স্থান ত্যাগ করেন সুনেরাহ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ওই ঘটনার ভিডিও ক্লিপসটি। অনেকেই যখন বিষয়টি দেখে বিভ্রান্ত হচ্ছিলেন তখনই বিষয়টি খোলাসা করেন সুনেরাহ। জানান, চুমুর ভিডিওটি ছিল ‘অন্তর্জাল’ ছবির শুটিংয়ের দৃশ্য। সুনেরাহর পাশাপাশি বিষয়টি নিয়ে মুখ খোলেন সিয়ামের স্ত্রী অবন্তীও।

আরও পড়ুন: ৪০০ কোটির ক্লাবে কানতারা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন অবন্তী। ঘটনার বিষয়ে তিনি লেখেন, ‘ভাই, এটা শুটিং ছিল। তারা খুব ভালো বন্ধু; সুনেরাহ আমারও খুব ভালো বন্ধু। কেউ ভালোবেসে চুমু দেয় নাই আর চড়টাও রেগে মারে নাই।’

অবন্তী বলেন, আমার ইনবক্সে মেসেজের বন্যা বয়ে যাচ্ছে। অতিরিক্ত ট্যাগের কারণে নোটিফিকেশন দেখানো বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন: আবারও বিয়ের পিঁড়িতে বুবলী!

শেষে আবার একটু মজার ছলে প্রশংসাও করলেন অবন্তী। জানালেন, সিয়াম ও সুনেরাহর এই ‘চড় ও চুমু’র দৃশ্যটি এতটাই বাস্তব লেগেছিল যে, তারও বিষয়টি বুঝতে কয়েক সেকেন্ড সময় লেগেছে। সঙ্গে জুড়ে দেন হাসির ইমোটিকন।

এ ব্যাপারে সুনেরাহ গণমাধ্যমকে জানান, ‘অন্তর্জাল’ সিনেমার শুটিংয়ে তারা অংশ নিয়েছিলেন। সে সময়ের ভিডিও এটি। নির্মাতা দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমায় জুটি বেঁধেছেন সিয়াম ও সুনেরাহ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা