বুবলী
বিনোদন

আমি কোনো সংবাদ সম্মেলন ডাকিনি

সান নিউজ ডেস্ক: শাকিব খানকে কেন্দ্র করে কয়েক বছর আগে দ্বন্দ্বে জড়ান অপু বিশ্বাস-শবনম বুবলী। সেসময় অপু বিশ্বাস শাকিব খানের স্ত্রী ছিলেন। সেই দ্বন্দ্ব এখনো দৃশ্যমান।

আরও পড়ুন: ডায়মন্ডের নাকফুল উপহার দেইনি!

নাকফুল দেয়াকে ঘিরে আবারও আলোচনায় আলোচনায় উঠে এসেছে তাদের ইস্যু। একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বুবলী জানান, জন্মদিনে শাকিব খান তাকে ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন। সেই খবরটি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস অনেকগুলো হাসির ইমোজি দিয়ে লিখেছিলেন ‌‘কী যে মজা’। তার জবাবে পাল্টা পোস্ট দিয়েছিলেন বুবলীও।

তবে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খান দাবি করেছেন, বুবলীর জন্মদিনে তিনি ডায়মন্ডের নাকফুল উপহার দেননি। এমনকি তিনি এও জানিয়েছেন, অপু বিশ্বাস ও বুবলী এখন তার জীবনে অতীত। তাদের সঙ্গে কোন যোগাযোগ নেই এবং সম্পর্ক জোড়া লাগার কোন সম্ভাবনাও নেই।

এদিকে মিডিয়া পাড়ায় গুঞ্জন ওঠে যে কোনো সময় অথবা প্রয়োজন পড়লে সংবাদ সম্মেলনে এসব বিষয়ে সবকিছু খোলাসা করবেন বুবলী। কিন্তু বুবলী বলেন, ‘এই মুহূর্তে আমি শুটিংয়ে ব্যস্ত। এ বিষয়গুলো নিয়ে আপাতত কথা বলতে চাচ্ছি না।’

আরও পড়ুন: আমাকে নিয়ে ট্রল হয়

এছাড়া সংবাদ সম্মেলন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আপাতত শুটিংয়েই ব্যস্ত, পরে না হয় এসব বিষয়ে বলব। এরকম কিছু হলে সবাইকে অফিসিয়ালি বলবো। কিন্তু আমি কোনো সংবাদ সম্মেলন ডাকিনি।’

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি প্রকাশ করে ব্যাপক আলোচনায় আসেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার সন্তানের বাবা কে, এ নিয়ে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ওঠে। এতে শুরু থেকেই জড়িয়ে যায় ঢাকাই সিনেমার অভিনেতা শাকিব খানের নাম। তবে সেই গুঞ্জন জলঘোলা হতে দেননি শাকিব-বুবলী। এর তিনদিন পর শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুজনই নিজ সন্তানের খবর প্রকাশ করেন।

ওইদিন দুপুর ১২টায় নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দেন বুবলী। সেখানে তিনি লেখেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।

বুবলীর ফেসবুক স্ট্যাটাসের পর শাকিব খানও নিজের ভেরিফাইড ফেসবুকে সন্তানের বিষয়টি স্বীকার করে নেন। বুবলী তার পেজে আরও জানান, ২০১৮ সালের ২০ জুলাই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিয়েবন্ধনে আবন্ধ হন তিনি। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা।

এর আগে ভালোবেসে ঘর বেঁধেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০০৮ সালের ১৮ এপ্রিলে। তবে ক্যারিয়ারের কথা ভেবে দু’জনেই বিষয়টি গোপন রাখেন।

২০১৭ সালের ১০ এপ্রিল শাকিব-অপুর বিয়ের খবর প্রকাশ্যে আসে। সেদিন একটি বেসরকারি টিভি চ্যানেলে ছয় মাসের সন্তান আব্রাম খান জয়কে নিয়ে হাজির হন অপু। ওই ঘটনায় পুরো দেশে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিল। শাকিবও স্বীকার করে নেন সব।

তবে কিছুদিন পরই ভেঙে যায় শাকিব-অপুর সংসার। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তাদের বিচ্ছেদ কার্যকর হয়। বর্তমানে ছেলে আব্রাম রয়েছেন অপুর কাছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা