বিনোদন

সৃজিতকে ছাড়া খুব ফাঁকা ফাঁকা লাগে

সান নিউজ ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা ও সৃজিত মুখার্জির বিবাহবিচ্ছেদের গুঞ্জনে সরগরম মিডিয়া পাড়া। এ তারকা দম্পতির সোশ্যাল মিডিয়ার দুটি পোস্টকে কেন্দ্র বিয়েবিচ্ছেদের গুঞ্জন চাউর হয়।

আরও পড়ুন: রাজ কখনোই একজনের না

এবার বিয়েবিচ্ছেদের গুঞ্জনে মিথিলা বলেন, শেষ কয়েক দিন অফিসের কাজে চূড়ান্ত ধকল গিয়েছে। আচমকাই দেখলাম অনেকে মেসেজ করছে। আরে ওটা আমার এমনি একটা ফোটোশুটের ছবি, তাতে মনে হলো এই লেখাটা ভালো যাবে। আর তা ছাড়া সৃজিত বব ডিলানের যে গানটি দিয়েছিল, ওটা আমার আর সৃজিত দু’জনেরই প্রিয় গান।

তিনি আরও বলেন, এই বছরটা আমার আর ওর বাইরেই কেটে গেল। যখন আমি কলকাতা আসি, সৃজিতকে ছাড়া বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে। সুতরাং এই সব কথায় কান দেওয়ার আমার কোনও সময়ই নেই।

আরও পড়ুন: প্রকাশ্যে অপু-বুবলীর দ্বন্দ্ব!

কিছু দিন আগে একটি পোস্টে মিথিলা লেখেন, ‘প্রকৃত প্রেম কীভাবে বোঝা সম্ভব? প্রেমে কি ন্যায় হয়? ভালবাসা যে সত্যিই নেই, সেটা বোঝার জন্য কতটা পথ হাঁটতে হয়?’’

অন্যদিকে সৃজিত ডিলানের লেখা ‘ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা’ গানের কয়েকটি লাইন লেখেন তার পোস্টে, ‘দেয়ার ইজ় নো নিড ফর অ্যাঙ্গার, দেয়ার ইজ় নো নিড ফর ব্লেম।’ এরপরই মূলত নায়িকা-পরিচালকের সম্পর্ক ঘিরে তৈরি হয় নানান প্রশ্ন।

আরও পড়ুন: সহ-অভিনেতাকে চড় মারলেন নোরা

প্রসঙ্গত, ভারতীয় বাংলা সিনেমার গুণী নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথিলার পরিচয়। এ জুটির সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে ২০১৯ সালের ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন তারা। কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে সৃজিত-মিথিলার পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

বর্তমানে নিজের অফিসের কাজ নিয়েই ব্যস্ত মিথিলা। বাংলাদেশের বেশ কিছু কাজ রয়েছে তার ঝুলিতে। কলকাতায়ও মুক্তির অপেক্ষায় তার নতুন সিনেমা ‘মায়া’।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা