বিনোদন

রাজ কখনোই একজনের না

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমনি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘শরিফুল রাজ কখনোই একজন নায়িকা নির্ভর আর্টিস্ট না। সরি দিদি।’ সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যা অভিনেত্রী তার ফেসবুক পোস্টে এ কথা লিখেছেন।

আরও পড়ুন: আমি চাই রাজ ও পরীমনি ভালো থাকুক

এদিকে প্রায় এক বছর আগে পরিচালক রায়হান জুয়েলের ‘পথে হলো দেখা’ ছবিতে চুক্তি করেছিলেন বিদ্যা সিনহা মিম। ছবিটিতে তার বিপরীতে শরীফুল রাজকে নেওয়ার কথা ছিল। কিন্তু বুধবার মিম ছবির পরিচালকে জানিয়েছেন, রাজের বিপরীতে তিনি আর কাজ করতে আগ্রহী নন।

এর আগে মিম বলেন, ‘রাজের সঙ্গে পরপর দুটি ছবি ভালো গেছে আমার। রাজ খুব ভালো সহশিল্পী। জুয়েল ভাইয়ের পরিচালনায় এই ছবিতেও রাজের বিপরীতে কাজের কথা ছিল। কিন্তু এখন আর রাজের বিপরীতে কাজ করব না। এ কথা বলে দিয়েছি পরিচালককে।’

আরও পড়ুন: ব্রাজিল ৭ গোল খেয়েছিল, অনেক কেঁদেছি

মিম আরও বলেন, ‘গল্পের প্রয়োজনে ছবিতে কতগুলো রোমান্টিক দৃশ্য থাকতে পারে। এখন রাজের সঙ্গে এসব দৃশ্য করতে গেলে তাদের পরিবারে আবার অবিশ্বাস তৈরি হবে, ঝামেলা তৈরি হবে। তাতে আমার ও আমার পরিবারের জন্য মানসম্মান ক্ষুণ্ন হবে। সামাজিক ও পারিবারিকভাবে আবারও হেয় হতে পারি আমি। আমি চাই রাজ ও পরীমণি ভালো থাকুক।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১০ নভেম্বর) ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়িকা বিদ্যা সিনহা মিম ও পরীমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি পোস্ট করায় বিষয়টি প্রকাশ্যে এসেছে। মিমের জন্মদিনের প্রথম প্রহরে তার ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার নায়ক শরিফুল রাজকে জড়িয়ে একটি পোস্ট করেছেন নায়িকা পরীমনি।

সেই পোস্টে মিমকে ট্যাগ করেছেন পরীমনি। একই পোস্টে পরিচালক রায়হান রাফিকে দালাল হিসেবে অভিহিত করেছেন তিনি। একই সঙ্গে নিজের স্বামী রাজের উদ্দেশে সতর্কবাণী দিয়েছেন সুন্দরী এই নায়িকা।

পরীমনি সেই পোস্টে শুরুতেই রায়হান রাফিকে ট্যাগ করে লেখেন, সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি!'

এরপর মিমকে ট্যাগ করে পরীমনি লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’ একইভাবে নিজের স্বামী রাজকে ট্যাগ করে এই চিত্রনায়িকা লেখেন, ‘এটা এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার।’

মিমের সঙ্গে চিত্রনায়ক স্বামী শরীফুল রাজের প্রেমের সম্পর্ক চলছে, এমন ইঙ্গিত পরীমনি আগেও দিয়েছিলেন। এর আগেও ‘দামাল’ চলচ্চিত্রের প্রচারণার সময় হাত ধরাধরি নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন পরীমনি।

এদিকে, পরীমণির বিস্ফোরক পোস্টের পর মুখ খুলেন মিম। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপরের দিকে তার ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে মিম ঘটনার সবিস্তারে বর্ণনা দেন।

মিম তার পোস্টে লেখেন, ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার আকাশ ছোঁয়া সাফল্য আমাকে স্বার্থহীন ভালোবাসায় ভাসাচ্ছে। আমি আপ্লুত, অভিভূত। বলতে পারি, জীবনের সেরা সময় পার করছি। ঠিক এই সময়ে একটা পক্ষ আমার পথচলায় ঈর্ষান্বিত হয়ে, আমাকে থামিয়ে দিতে, আমাকে জড়িয়ে নানা ধরণের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে। ‌‌

মিমের ভাষায়, ‘পরাণ’ ও ‘দামাল’ যে ভালোবাসা আমাকে দিচ্ছে, দেড় দশক আগে ঠিক একইরকম ভালোবাসায় সবাই আমাকে লাক্স চ্যানেল আই সুপারস্টার বানিয়েছে। সবার ভালোবাসাকে গুরু দায়িত্ব হিসেবে মেনে নিয়ে আমি আমার পেশাদার অভিনয় জীবন গড়ে তোলা চেষ্টা করেছি, করে যাচ্ছি, আগামীতেও করে যাব।

সংবাদ কর্মীদের উদ্দেশ্যে মিম বলেন, আমার এই দীর্ঘ পথচলায় সংবাদকর্মী ভাইয়েরা সব সময় আন্তরিক সহযোগিতা করেছেন। আপনারাই আমার যাবতীয় কাজ, ভাবনা-চিন্তা সঠিক ও সুন্দরভাবে ভক্ত-শুভাকাঙক্ষীসহ দেশ-বিদেশের সবার কাছে তুলে ধরেছেন। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, কোনো ধরণের সত্যতা যাচাই বাছাই না করে বিভ্রান্তিকর কোনো খবর ছড়াবেন না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা