বিনোদন

বুবলীকে ডায়মন্ড উপহার দিলেন শাকিব!

সান নিউজ ডেস্ক: রোববার (২০ নভেম্বর) ছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলীর জন্মদিন। দিনটিতেও ছিলেন শুটিংয়ের কাজে ব্যস্ত, নেননি ছুটি। তার জন্য পরিচালকের আর্থিক ক্ষতি হোক চাননি এ নায়িকা।

আরও পড়ুন: শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ

বুবলী গণমাধ্যমকে বলেন, জসিম উদ্দিনের ‘মায়া’ ছবির শুটিং চলছিল উত্তরায়। আগে থেকেই শিডিউল দেওয়া। জন্মদিনের কারণে পরিবর্তন করিনি। কারণ, শিডিউল দিয়েও একটা দিন কাজ না করলে পরিচালকের ক্ষতি হতো।

জন্মদিনের প্রথম প্রহরে মা, বাবা ও বোনদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেন বুবলী। তবে চমক উপহার পান ছেলে বীরের মুখে যখন ভাঙা ভাঙা গলায় বলতে শোনেন , ‘হ্যাপি বাড, হ্যাপি বাড...’। বীরের মুখে এ কথা শুনে খুব হেসেছেন মা বুবলী। তার কথায়, ‘কয়েক দিন ধরে বাসায় হয়তো আমার জন্মদিন নিয়ে আলোচনা হয়েছে, ও হয়তো শুনে শুনে মনে রেখেছে। ছোট্ট মানুষ, পরিষ্কারভাবে তো আর বলতে পারে না।’

আরও পড়ুন: আর কোনো কথা হবে না!

এবার প্রশ্নটা ছিল বীরের বাবা শাকিব খান জন্মদিনে কী উপহার দিলো? বুবলীর জবাব, ‘দেখুন, ও নিজের জন্মদিন নিয়েই তেমন একটা এক্সাইটেড থাকে না। ওভাবে সেলিব্রেটও করে না। জন্মদিন উপলক্ষে আমাকে একদিন আগেই উইশ করেছে। গত সপ্তাহে আমাকে সে উপহার কিনে দিয়েছে। আমি আগে থেকে জানতাম না উপহারটি কী। যখন খুলে দেখলাম ডায়মন্ডের নাকফুল, দেখে আমার চোখে জল চলে এসেছিল। এটি হাতে নিয়ে আমি আবেগপ্রবণ হয়েছিলাম। আমি মনে করি, এ উপহার আমার জন্য তার অন্য রকমের ভালোবাসার বহিঃপ্রকাশ।’

আরও পড়ুন: আমি চাই রাজ ও পরীমনি ভালো থাকুক

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি প্রকাশ করে ব্যাপক আলোচনায় আসেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার সন্তানের বাবা কে, এ নিয়ে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ওঠে। এতে শুরু থেকেই জড়িয়ে যায় ঢাকাই সিনেমার অভিনেতা শাকিব খানের নাম। তবে সেই গুঞ্জন জলঘোলা হতে দেননি শাকিব-বুবলী। এর তিনদিন পর শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুজনই নিজ সন্তানের খবর প্রকাশ করেন।

ওইদিন দুপুর ১২টায় নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দেন বুবলী। সেখানে তিনি লেখেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।

বুবলীর ফেসবুক স্ট্যাটাসের পর শাকিব খানও নিজের ভেরিফাইড ফেসবুকে সন্তানের বিষয়টি স্বীকার করে নেন।

বুবলী তার পেজে আরও জানান, ২০১৮ সালের ২০ জুলাই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিয়েবন্ধনে আবন্ধ হন তিনি। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা।

এর আগে ভালোবেসে ঘর বেঁধেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০০৮ সালের ১৮ এপ্রিলে। তবে ক্যারিয়ারের কথা ভেবে দু’জনেই বিষয়টি গোপন রাখেন।

২০১৭ সালের ১০ এপ্রিল শাকিব-অপুর বিয়ের খবর প্রকাশ্যে আসে। সেদিন একটি বেসরকারি টিভি চ্যানেলে ছয় মাসের সন্তান আব্রাম খান জয়কে নিয়ে হাজির হন অপু। ওই ঘটনায় পুরো দেশে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিল। শাকিবও স্বীকার করে নেন সব।

তবে কিছুদিন পরই ভেঙে যায় শাকিব-অপুর সংসার। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তাদের বিচ্ছেদ কার্যকর হয়। বর্তমানে ছেলে আব্রাম রয়েছেন অপুর কাছে।

বর্তমানে বুবলী সম্প্রতি নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমায় নিজের অংশের শুটিং শেষ করেছেন। বর্তমানে ব্যস্ত আছেন ‘মায়া’ ছবির শুটিংয়ে। এছাড়া তার হাতে আছে ‘দেয়ালের দেশ’ নামের আরেকটি ছবির কাজ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা