শবনম বুবলী
বিনোদন

আবারও বিয়ের পিঁড়িতে বুবলী!

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী আবারো বিয়ের পিঁড়িতে বসেছেন। তবে এটি কোনো বাস্তবের ঘটনা নয়, ‘মায়া: দ্য লাভ’ সিনেমার গল্পে এই নায়িকাকে একাধিকবার বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে। এবং এ কারণেই এমন দৃশ্যের অবতারণা।

আরও পড়ুন: বুবলীকে ডায়মন্ড উপহার দিলেন শাকিব!

এমনটাই জানান নির্মাতা জসিম উদ্দিন জাকির। জানা যায়, আগামী ২৫ নভেম্বর শুক্রবার বুবলীর বিয়ের দিন ধার্য করা হয়েছে। অর্থাৎ এ দিন তার বিয়ের শুটিং হবে। যদিও এর আগে আনিসুর রহমান মিলনের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা হয়। এবার তার পাত্র চিত্রনায়ক সাইমন সাদিক। দুজনই এই সিনেমায় বুবলীর বিপরীতে রয়েছেন।

জসিম উদ্দিন জাকির গণমাধ্যমকে বলেন, ‘সিনেমাটির গল্প এখনই বলতে চাচ্ছি না। এর আগে আনিসুর রহমান মিলনের সঙ্গে বিয়ের (বুবলীর) দৃশ্য করেছি। গতকাল সাইমন সাদিকের সঙ্গে হলুদ অনুষ্ঠান করেছি। আবার বাসর হবে রোশানের সঙ্গে। সিনেমাটির গল্পে টুইস্ট রয়েছে। দশর্ক সিনেমা হলে গিয়ে বিষয়টি বুঝতে পারবেন।’
‘মিলন ভাই বুবলীকে পাগলের মতো ভালোবাসেন। কিন্তু রোশানকে প্রচণ্ড ভালোবাসেন বুবলী। তবে তিনি বিয়ের আসর থেকে সাইমনের হাত ধরে পালিয়ে যান। এরপর নানা সিনেম্যাটিক ঘটনা ঘটে।’ যোগ করেন নির্মাতা।

আরও পড়ুন: আমাকে নিয়ে ট্রল হয়

জানা যায় ‘মায়া: দ্য লাভ’ সিনেমার গল্পে তিনজনের একজন প্রেমিকা দেখা যাবে। প্রণয়ঘটিত দ্বন্দ্ব এই সিনেমার মুখ্য বিষয়। সিনেমায় অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক, জিয়াউল রোশান ও শবনম ইয়াসমিন বুবলী।

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি প্রকাশ করে ব্যাপক আলোচনায় আসেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার সন্তানের বাবা কে, এ নিয়ে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ওঠে। এতে শুরু থেকেই জড়িয়ে যায় ঢাকাই সিনেমার অভিনেতা শাকিব খানের নাম। তবে সেই গুঞ্জন জলঘোলা হতে দেননি শাকিব-বুবলী। এর তিনদিন পর শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুজনই নিজ সন্তানের খবর প্রকাশ করেন।

ওইদিন দুপুর ১২টায় নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দেন বুবলী। সেখানে তিনি লেখেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।

বুবলীর ফেসবুক স্ট্যাটাসের পর শাকিব খানও নিজের ভেরিফাইড ফেসবুকে সন্তানের বিষয়টি স্বীকার করে নেন। বুবলী তার পেজে আরও জানান, ২০১৮ সালের ২০ জুলাই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিয়েবন্ধনে আবন্ধ হন তিনি। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা