মৌসুমী
বিনোদন

মৌসুমীর বাজিমাত!

সান নিউজ ডেস্ক: ঢালিউড সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী। নব্বই দশকে সাড়া জাগানো এই নায়িকা এখনো কাজ করে যাচ্ছেন রূপালি পর্দায়। রূপের জাদুতে তিনি জয় করেছেন একাধিক প্রজন্মের দর্শকের মন।

আরও পড়ুন: ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি

গত শুক্রবার (১১ নভেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় মৌসুমী অভিনীত সিনেমা ‘দেশান্তর’। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী।

মাত্র দুটি সিনেমা হলে-রাজধানীর যমুনা ব্লকবাস্টার এবং ঢাকার লায়ন সিনেমাসে মুক্তি পায় সিনেমাটি। তবে প্রথম সপ্তাহ ঘুরতেই দ্বিগুণ হল পাচ্ছে ‘দেশান্তর’। আগামী শুক্রবার (১৮ নভেম্বর) থেকে ৪টি হলে দেখা যাবে এই সিনেমা। নতুন করে যুক্ত হচ্ছে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স ও মিরপুরের সনি-স্টার সিনেপ্লেক্স।

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক আশুতোষ সুজন। এটি এই নির্মাতার প্রথম সিনেমা। দেশভাগ, দেশপ্রেম এবং প্রেমের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। মৌসুমী ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল, ইয়াশ রোহান, রোদেলা টাপুর, মামুনুর রশীদ, শুভাশিস ভৌমিক, মোমেনা চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন: বিরতির ঘোষণা দিলেন আমির

সিনেমায় অন্নপূর্ণা নামের এক মধ্যবয়সী নারীর ভূমিকায় অভিনয় করেছেন মৌসুমী, দেশভাগের সময় আশপাশের অনেকেই চলে গেলেও যিনি বাংলাদেশেই থেকে যান। দেশভাগের গল্পে মানুষের দেশান্তরি হওয়ার গল্পই সাধারণত উঠে আসে, কিন্তু এই সিনেমায় অন্নপূর্ণাদের দেশে থেকে যাওয়ার গল্প তুলে আনা হয়েছে।

প্রসঙ্গত, মৌসুমী ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত ছায়াছবির মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পদার্পণ করেন। প্রথম চলচ্চিত্রে তার বিপরীতে ছিল অকাল প্রয়াত অভিনেতা সালমান শাহ। দুজনেরই এটি ছিল প্রথম চলচ্চিত্র। সিনেমাটি তখনকার সময়ে তেরো কোটি টাকা ইনকাম করে। যা ইতিহাসে রেকর্ড ব্যবসা করার নজির স্থাপন করেন। মৌসুমী বনে যান সুপাস্টার। ছিনিয়ে নেয় শীর্ষ নায়িকার আসন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা