বিনোদন

জামিন পেলেন জ্যাকুলিন

সান নিউজ ডেস্ক: বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্ডেজ ২০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রার ২৫১ কোটি টাকা) আত্মসাতের মামলা থেকে জামিন পেয়েছেন।

আরও পড়ুন: পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, নিহত ২

মঙ্গলবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন অভিনেত্রী।গত ২৬ সেপ্টেম্বর এই আর্থিক প্রতারণার মামলায় ৫০হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জ্যাকুলিনকে অন্তর্বর্তীকালীন জামিন দেয় এই আদালত। জ্যাকুলিন ২ লাখ রুপির ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন। কিন্তু জামিনে থাকাকালীন তাকে আদালতের বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে বলে জানা গেছে।

সম্প্রতি ২০০ কোটি রুপি আত্মসাতের মামলায় জ্যাকুলিন ফার্নান্ডেদেজের নাম জড়ায়। এই মামলার অন্যতম অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার সম্পর্কের অভিযোগ ওঠে। এবং অভিযুক্তর কাছ থেকে অনেক দামি উপহার পেয়েছেন তিনি, ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে এমনটাই জানা যায়। এএনআই সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার এই মামলায় জ্যাকুলিনের জামিনের শুনানি ছিল। আর দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট অভিনেত্রীর জামিন মঞ্জুর করেছে।

আরও পড়ুন: চাকরিতে যোগ দিচ্ছেন দুদকের শরীফ

জ্যাকুলিন জামিনের শুনানির জন্য এদিন আদালতে উপস্থিত ছিলেন। জামিন মঞ্জুর করা হলেও জ্যাকুলিনকে আদালতের বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। শর্ত অনুযায়ী আদালতের অনুমতি ছাড়া তিনি ভারত ছাড়তে পারবেন না।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা