বিনোদন

অস্কার মনোনীত ‘জয়ল্যান্ড’ নিষিদ্ধ

বিনোদন ডেস্ক: অস্কারের জন্য মনোনীত পাকিস্তানি সিনেমা ‘জয়ল্যান্ড’ নিজের দেশেই নিষিদ্ধ হয়েছে। পাক পরিচালক সাইম সাদিকের এই ছবিটি আগামী ১৮ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

আরও পড়ুন: আমাকে নিয়ে ট্রল হয়

এর আগে ৬ অক্টোবর এই ছবির বিশেষ প্রদর্শনী হয়। কিন্তু মুক্তির দিন কয়েক আগেই দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাকিস্তানের ১১টি রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে ‘জয়ল্যান্ড’ ছবিটিকে। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানা জাফরি। তিনি সিনেমাটির সহ-প্রযোজক ও কাস্টিং পরিচালকও। এছাড়াও আছেন লাহোরের ট্রান্সজেন্ডার অভিনেতা আলিনা খান, আলি জুনেজো, রাস্তি ফারুক, সানিয়া সাঈদ, সোহেল সামির, সালমান পীরজাদা প্রমুখ।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, অস্কারে মনোনয়ন পাওয়ার আগে পরিচালক সইম সাদিকের এই ছবি দেখানো হয় কান চলচ্চিত্র উৎসবে। ‘জয়ল্যান্ড’-এর হাত ধরে কান চলচ্চিত্র উৎসবে অভিষেক হয় পাকিস্তানের। এর আগে ২০১৯ সালে সইম সাদিক একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি বানান। সেই ছবি ভেনিস চলচ্চিত্র উৎসব ঘুরে আসে। পূর্ণদৈর্ঘ্যের ছবি এই প্রথম। আর সাইমের প্রথম ছবিই ‘নিষিদ্ধ’ তকমা পেল।

আরও পড়ুন: আকবরের মৃত্যুতে কষ্ট পেলেন পূর্ণিমা!

নির্মাতা সূত্রে জানা গেছে, এই ছবি আসলে পাকিস্তানের পুরুষতান্ত্রিকতার ওপর জোর আঘাত হেনেছে। ছবির যে প্রধান চরিত্র, সে পাকিস্তানের এক কট্টরপন্থী পরিবারের ছেলে। পরিবার আশা করেছিল, সে ভবিষ্যতে বিয়ে করে পুত্র সন্তানের জন্ম দিয়ে বংশ এগিয়ে নিয়ে যাবে কিন্তু সেই ছেলে গোপনে যোগ দেয় এক ইরোটিক ডান্স গ্রুপে। সেই গ্রুপের এক রূপান্তরকামী মহিলার প্রেমে পড়ে যায়। এই বুনটে বাঁধা ছবির গল্প। যা পাকিস্তান সরকার দর্শকদের দেখাতে আগ্রহী নয়। ছবিটি ব্যান করার কারণস্বরূপ সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ‘জয়ল্যান্ড’ ছবিটি দেশের সংস্কার বিরোধী, তাই দেখানো যাবে না।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা