পূর্ণিমা
বিনোদন

আকবরের মৃত্যুতে কষ্ট পেলেন পূর্ণিমা!

সান নিউজ ডেস্ক: ‘তোমার হাত পাখার বাতাসে’ গানে সংগীতশিল্পী আকবরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। সেই সহশিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: আমাকে নিয়ে ট্রল হয়

রোববার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী আকবরের স্ত্রী কানিজ ফাতেমা।

পূর্ণিমা বলেন, উনার মৃত্যুর সংবাদ পেয়ে অনেক খারাপ লাগছে। অনেক কষ্ট পেয়ে তিনি মারা গিয়েছেন। তার আত্মার শান্তি কামনা করছি।

এ সময় আকবরের সঙ্গে একটি মাত্র মিউজক ভিডিওতে কাজ করার অভিজ্ঞতার শেয়ার করেছেন তিনি।

আরও পড়ুন: বহুদিন ফুটপাতে ঘুমিয়েছি

তিনি বলেন, জনপ্রিয়তার দিক থেকে বলা যায় এটি ইত্যাদিতে প্রচারিত আকবরের প্রথম গানটিকেও ছাড়িয়ে যায়। সবচেয়ে বড় কথা এটি ছিল তার নিজের মৌলিক গান। গানটির জন্য আমিও মানুষের অনেক ভালোবাসা পেয়েছি।

তিনি আরও বলেন, মিউজিক ভিডিও করার সময় তিনি বেশ নার্ভাস ছিলেন। আমি হাত পাখার বাতাস করছি, তাকে খাওয়াচ্ছি। হাত ধরারও কিছু দৃশ্য ছিল। এত বেশি নার্ভাস ছিলেন। পাশে বসবেন কী বসবেন না! আরও অনেক সংশয়ে ছিলেন, তিনি এত ভালো করেছিলেন যে, বোঝাই যায়নি এ ধরনের কাজ এটাই তার প্রথম।

আরও পড়ুন: ব্যক্তিগত বিষয় জনসম্মুখে প্রচার শোভন নয়

প্রসঙ্গত, হানিফ সংকেতের ইত্যাদির মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছিলেন শিল্পী আকবর। কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ গানটি গেয়েছিলেন তিনি। এর পররে ইত্যাদিতে তৈরি হয় আকবরের প্রথম মৌলিক গান ‘তোমার হাত পাখার বাতাসে’ গানটির মিউজিক ভিডিও। সেসময় অনেক জনপ্রিয় হয়েছিল গানটি।

দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, জন্ডিস, কিডনি, রক্তের প্রদাহসহ আরও নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন আকবর। দুটি কিডনি বিকল হয়ে যাওয়ায় তার শরীরে পানি জমে ডান পা নষ্ট হয়ে গিয়েছিল। অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটেও ফেলা হয়। পা কাটার পর তার কিডনি ও লিভারের সমস্যা আরও বেড়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে গত ৫ নভেম্বর দুপুরে আকবরকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) ভর্তি করা হয়। এরপর আশঙ্কাজনক অবস্থায় ৯ নভেম্বর ভোরে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত সেখান থেকে আর ফিরতে পারেনি এই গায়ক।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা