পুরনো ছবি
বিনোদন

প্রিয়াঙ্কার মন্তব্যে বিজেপির অসন্তোষ 

বিনোদন ডেস্ক: নারীদের নিরাপত্তা নিয়ে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বিস্ফোরক মন্তব্যে অসন্তোষ জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন বিজেপি নেতারা। এর আগে প্রিয়াঙ্কার পোস্ট করা একটি ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা যায় যে, ‘আমি নিজেও লক্ষ্মৌতে বড় হয়েছি। আমি জানি এই শহর মেয়েদের জন্য কতটা ভয়ানক, বিশেষ করে সন্ধ্যা ৭টার পর।’

আরও পড়ুন: রাইসি-পুতিন ফোনালাপ

ভিডিওতে এক আইপিএস অফিসারকে প্রিয়াঙ্কা বলেন, ‘আপনি আমায় একটা কথা বলুন, ইউপির মতো রাজ্যে, যেখানে আমি বড় হয়েছি, মেয়েদের মধ্যে একটা ভয় তো থাকেই, বিশেষ করে সন্ধ্যা ৭টার পর।’

বাকি ভিডিওতে দেখা যায়, পুলিশের সঙ্গে ওম্যান পাওয়ার লাইন নিয়ে কথা বলেন প্রিয়াঙ্কা। নারীদের হেল্প লাইন নম্বর নিয়েও কথা বলতে শোনা যায়।

আরও পড়ুন: ডেমোক্র্যাটদের হাতে সিনেটের নিয়ন্ত্রণ

প্রসঙ্গত, সম্প্রতি দীর্ঘ তিন বছর পর ভারতের মাটিতে পা রাখেন প্রিয়াঙ্কা। তবে শুধুমাত্র ছুটি কাটাতে নয়, হাতে বেশ কয়েকটি কাজ নিয়েই ভারতে এসেছিলেন তিনি। এই সফরে তার অন্যতম লক্ষ্য ছিল লক্ষ্মৌতে যাওয়া। ইউনিসেফের অ্যাম্বাসেডর হয়ে লক্ষ্মৌতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। উত্তরপ্রদেশে মেয়েদের উপর বৈষম্যমূলক ও অত্যাচারের অবসান ঘটাতে কাজ করছে ইউনিসেফ।

মূলত সেই সমস্ত কাজ পরিদর্শনের জন্যই সেখানে গিয়েছিলেন এই বলিউড কুইন। অবশ্য লক্ষ্মৌয়ের গোমতিনগর এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন প্রিয়াঙ্কা। তার যাওয়ার কথা ছড়িয়ে পড়তেই শহরের বিভিন্ন প্রান্তে তাকে আটকানোর পোস্টার পড়ে। প্রিয়াঙ্কার গাড়ি গোমতীনগর এলাকায় পৌঁছনোর আগেই ওই এলাকার বিভিন্ন দেওয়ালে তার পোস্টার লাগিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: সৃজিত-মিথিলার পাল্টাপাল্টি পোস্ট

দেখা যায়, প্রিয়াঙ্কার ছবি লাল কালি দিয়ে কেটে লেখা হয়েছে ‘নবাবের শহরে তোমার উপস্থিতি আমরা চাইছি না, তুমি ফিরে যাও।’ তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা স্পষ্ট নয়। তবে সেসবের তোয়াক্কা না করেই লক্ষ্মৌ পৌঁছান প্রিয়াঙ্কা। নিজের প্রোফাইলে অনেক ছবিই পোস্ট করেন অভিনেত্রী। মেয়েদের স্কুল পরিদর্শন থেকে শুরু করে পুলিশের সঙ্গে মেয়েদের নিরাপত্তা নিয়েও।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা