ঐন্দ্রিলা শর্মা
বিনোদন

ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি

সান নিউজ ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। গত ১ নভেম্বর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

আরও পড়ুন: আকবরের মৃত্যুতে কষ্ট পেলেন পূর্ণিমা!

১৪তম দিনেও জ্ঞান ফেরেনি এই অভিনেত্রীর। এদিকে ঐন্দ্রিলার সঙ্গে হাসপাতালেই নির্ঘুম রাত কাটাচ্ছেন তার বন্ধু সব্যসাচী।

সোমবার (১৪ নভেম্বর) ফের বান্ধবীর জন্য ফেসবুকে সব্যসাচী লিখেছেন, কোনো দিন এটা এখানে লিখব ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন। মিরাকলের জন্য প্রার্থনা করুন। সুপার ন্যাচারালের জন্য প্রার্থনা করুন। খারাপ পরিস্থিতিতেও অমানুষিক লড়াই করছে ঐন্দ্রিলা।

আরও পড়ুন: আমি থামতে রাজি নই

বিগত কয়েক দিন এই লড়াইয়ে পাশে ছিলেন ঐন্দ্রিলার বাবা-মাও। এ প্রসঙ্গে সব্যসাচী আরও লিখেন, ওর মা যতক্ষণ থাকে, নিজের হাতে ওর ফিজিওথেরাপি করায়, যত্ন নেয় ডাক্তারদের সঙ্গে আলোচনা করে। সৌরভ আর দিব্য প্রতিদিন রাতে আমার সঙ্গে হাসপাতালে থাকতে আসে। আর আমি দিনে তিনবার করে গল্প করি ঐন্দ্রিলার সঙ্গে। গলা চিনতে পারে, ওর হার্টরেট ১৩০-১৪০ পৌঁছে যায়, ঝরঝর করে ঘাম বের হয়, আমার হাত ধরার চেষ্টা করে। প্রথম প্রথম ভয় পেতাম, এখন বুঝি ওটাই ফিরিয়ে আনার এক্সটার্নাল স্টিমিউলি।

এই অভিনেত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন নেটিজেনরা থেকে শুরু করে তার সহকর্মী ও পরিবার। এদিকে ঐন্দ্রিলার স্বাস্থ্যের হালনাগাদ জানিয়েছে চিকিৎসকরা।

আরও পড়ুন: শ্রাবন্তী একটাই হয়

তারা বলেছেন, এখনও ঘোরের মধ্যে রয়েছে ঐন্দ্রিলা শর্মা। তেমন সাড়া শব্দ নেই। তার শরীরে অল্প জ্বর আছে। শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তাকে এখন নতুন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। তাতে অবস্থা ফেরে কিনা পর্যবেক্ষণ করা হচ্ছে।

এর আগে দুবার ক্যানসারের চিকিৎসার পর সুস্থ হয়ে কাজে ফিরেছিলেন ঐন্দ্রিলা। সুস্থ হওয়ার পরই ছোট পর্দার জনপ্রিয় শো ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে হাজির হয়েছিলেন। তার ক্যানসার জয়ের গল্প অনুপ্রাণিত করেছিল ভক্তদের।

এরপর জি বাংলা অরিজিনালের ছবি ‘ভোলে বাবা পার করেগা’তে দেখা গিয়েছিল তাকে। নভেম্বরে ফের অসুস্থ হওয়ার আগে ‘ভাগাড়’ ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঐন্দ্রিলা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা