বিনোদন

অপু-বুবলীর যাত্রা শুরু

বিনোদন ডেস্ক: কাকতালীয়ভাবে দুজন এক সাথে ভিন্ন পথে নতুন যাত্রা শুরু করেছেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। একই দিনে নতুন দুটি চলচ্চিত্রের শুটিং শুরু হচ্ছে আলোচিত এ দুই তারকার। একজন শুটিং করবেন মানিকগঞ্জে, অন্যজন সিলেটে।

আরও পড়ুন: উপজেলা-পৌরসভা-ইউপিতে ভোট শুরু

বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’ চলচ্চিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস। অন্যদিকে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ চলচ্চিত্রে অভিনয় করছেন শবনম বুবলী। অপুর বিপরীতে নায়ক সাইমন সাদিক আর বুবলীর বিপরীতে নায়ক হয়ে পর্দায় আসছেন টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ।

আজ শুরু হয়ে ‘প্রহেলিকা’ চলচ্চিত্রের শুটিং চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এর পর ঢাকায় ফিরে বিমানবন্দর থেকেই তারা ছুটবেন আরেকটি শুটিং স্পটে। সব মিলিয়ে ২৮ দিন শুটিং করে ছবিটির কাজ শেষ করতে চান পরিচালক। আজ প্রথম দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন মাহফুজ আহমেদ, শবনম বুবলী ও একে আজাদ সেতু।

আরও পড়ুন: ড. কাজী এরতেজা হাসান গ্রেফতার

সংলাপের দৃশ্যধারণ দিয়ে ‘প্রহেলিকা’র শুটিং শুরু হলেও সরকারি অনুদানের ছবি ‘লাল শাড়ি’র শুটিং শুরু হবে ছবিটির টাইটেল গান ‘লাল শাড়ি’ দিয়ে। প্রথম দিনে অপু বিশ্বাস ও সাইমন সাদিক গানের দৃশ্যে অংশ নেবেন। কোনাল ও কিশোরের গাওয়া এ গানটি ‘লাল শাড়ি’ চলচ্চিত্রের টাইটেল গান বলে জানালেন পরিচালক বন্ধন বিশ্বাস।

প্রসঙ্গত, ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে অনেক বিষয়ে মিল আছে। দুজনেই সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে প্রতিষ্ঠা পেয়েছেন। দুজনেই শাকিবের সঙ্গে প্রেম করে বিয়ে করেছেন। দুজনেই শাকিবের সন্তানের মা। আবার বিয়ে ও প্রেমের বিষয়টির প্রকাশের ক্ষেত্রে দুজনের মধ্যে খুব একটা অমিল নেই। এমনকি সন্তান জন্মের পর বিয়ের বিষয়টি প্রকাশ কাকতালীয়ভাবে দুজন একইভাবে চলছেন। আজ তারা এক সাথে ভিন্ন পথে নতুন যাত্রা শুরুও করেছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা