বিনোদন

ফের মা হলেন ঈশিকা

সান নিউজ ডেস্ক: ছোট পর্দার অভিনেত্রী ঈশিকা খান তৃতীয় সন্তানের মা হলেন । ৩১ অক্টোবর রাতে যুক্তরাজ্যের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন ঈশিকা। মা-ছেলে দুজনেই সুস্থ রয়েছেন।

আরও পড়ুন: ভারতে সেতু ধসে নিহত বেড়ে ১৪১

অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনের মডেল ও উপস্থাপক হিসেবেও প্রশংসিত ঈশিকা খান। অমিতাভ রেজার নির্দেশনায় তিনি প্রথম ‘রবি’র একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। শহীদ-উন নবীর নির্দেশনায় ‘প্রেমবাজ তেলবাজ’ নাটকে প্রথম অভিনয় করেন। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক শিহাব শাহীন পরিচালিত ‘ভালবাসার চতুষ্কোণ’।

ঈশিকা তার ফেসবুকে নবজাতকের একটি ছবি পোস্ট করে আনন্দের খবরটি জানিয়েছেন। এ অভিনেত্রী বলেন—‘সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমরা তৃতীয় সন্তানকে আশীর্বাদ হিসেবে পেয়েছি। ৩১ অক্টোবর রাত ১টা ৩৮ মিনিটে আমাদের তৃতীয় পুত্র জন্ম নিয়েছে। আমি ও বেবি দুজনেই ভালো আছি। যারা প্রেগন্যানসির পুরো সময়টা আমাদের জন্য দোয়া করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এমন আনন্দ উপহার দেওয়ার জন্য আল্লাহকে অসংখ্য ধন্যবাদ।’

২০১৬ সালের ৩১ মার্চ পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে লন্ডন প্রবাসী কায়সার খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঈশিকা খান। বিয়ের পর স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান এ অভিনেত্রী। এ দম্পতির ঘর আলো করে এসেছে দুই পুত্রসন্তান। ঈশিকা তার স্বামী-সন্তান নিয়ে ব্রিটেনের দক্ষিণ লন্ডনের সাটন শহরে বসবাস করছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা