সামান্থা রুথ প্রভু
বিনোদন

বিরল রোগে আক্রান্ত সামান্থা

সান নিউজ ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। কয়েক মাস আগেই তিনি আক্রান্ত হয়েছেন মায়োসাইটিস নামের এক বিরল রোগে।

আরও পড়ুন: শিগগিরই মা হচ্ছেন আলিয়া!

ইনস্টাগ্রামে রক্তনালিতে ওষুধের নল লাগানো ছবি প্রকাশ করে অভিনেত্রী নিজেই খবরটি জানালেন। আনন্দবাজারের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

মায়োসাইটিস নামের একটি রোগ বাসা বেঁধেছে তার শরীরে। চলতি সপ্তাহেই প্রকাশ পেয়েছে তার পরবর্তী সিনেমা ‘যশোধা’র ট্রেলার। সমাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পেছন থেকে তোলা ছবিতে শিরায় ওষুধ লাগানো অবস্থায় সেই ট্রেলারই দেখতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

আরও পড়ুন: এমন জীবনসঙ্গী পেয়ে আমি ভাগ্যবান

ছবির সঙ্গে একটি বিবরণীও প্রকাশ করেছেন সামান্থা। সেখানে তিনি জানিয়েছেন, ‘যশোধা’ সিনেমার ট্রেলার দেখে ভক্তরা যে প্রতিক্রিয়া দিয়েছেন, তাতে তিনি আপ্লুত। সেখান থেকেই তিনি জীবনের যাবতীয় প্রতিকূলতার মোকাবিলা করার সাহস পাচ্ছেন। প্রতিকূলতার প্রসঙ্গে কথা বলতে গিয়েই অসুস্থতার কথা তুলে ধরেছেন দক্ষিণী তারকা।

লিখেছেন, ‘কয়েক মাস আগে আমার একটি অটো ইমিউন রোগ ধরা পড়ে। রোগটির নাম মায়োসাইটিস। ভেবেছিলাম, সুস্থ হওয়ার পরেই সে কথা জানাব। কিন্তু যা ভেবেছিলাম, সুস্থ হতে তার থেকে বেশি সময় লাগছে।’

আরও পড়ুন: শাকিব খানের পাশে সব সময় আছি

ন্যাশনাল হেলথ সার্ভিস বলছে, মায়োসাইটিস এমন একটি রোগ যাতে রোগীর দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত তারই সুস্থ সবল পেশিকে শত্রু ভেবে আক্রমণ করে। এই বিরল সমস্যায় পেশি দুর্বল হয়ে যায়। শুরু হয় ব্যথাও। রোগী মাঝেমধ্যেই পড়ে যেতে পারেন। একটানা দাঁড়িয়ে থাকলে কিংবা দীর্ঘক্ষণ বসে থাকলে ক্লান্ত লাগে শরীর।

সামান্থা জানিয়েছেন, চিকিৎসকেরা যথেষ্ট আত্মবিশ্বাসী যে তিনি সেরে উঠবেন। কিন্তু শারীরিক ও মানসিকভাবে তার মধ্যে প্রবল টানাপোড়েন চলছে। কখনও কখনও তার মনে হচ্ছে, আর একদিনও সহ্য করতে পারবেন না। কিন্তু তবুও সেই মুহূর্ত পেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে তাকে। সামান্থার আশা, এভাবেই অসুস্থতার দিনগুলোও ঠিক কেটে যাবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা