বিনোদন

শিগগিরই মা হচ্ছেন আলিয়া!

সান নিউজ ডেস্ক: গত এপ্রিলে বিয়ে করেছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। এর মধ্যেই গত জুনে সুখবর দেন দম্পতি। জানান, দুজনের ঘর আলো করে আসতে চলেছে সন্তান।

আরও পড়ুন: ক্যাটরিনা কোনো কাজই পারে না

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, নভেম্বরের ২০ থেকে ২২ তারিখের মধ্যেই এসে যাবে আলিয়া-রণবীরের সন্তান। আলিয়ার দিদি শাহিনের জন্মদিন ২৮ নভেম্বর। হতে পারে ওই দিনেই সন্তানকে জন্ম দিতে পারেন আলিয়া, ঠিক যেমন করেছিলেন সালমানের বোন অর্পিতা। ভাইয়ের জন্মদিনে মেয়ের জন্ম দিয়েছিলেন তিনি।

দক্ষিণ মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে মহেশ ভাট-কন্যা সন্তান প্রসব করবেন বলে শোনা যাচ্ছে। এই হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন ঋষি কাপুর। বরাবরই ঋষিকে সঙ্গে নিয়ে এগিয়েছেন তারা। বিয়ের আগের দিনের পূজা রাখা হয়েছিল ঋষি-নীতুর আংটি বদলের দিনে। মেহেন্দির দিন বাবার ছবি আগলে রণবীরের পোজ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: অভিনেত্রী থেকে রাজনৈতিক নেত্রী

আপাতত গর্ভাবস্থায় তৃতীয় পর্যায়ে রয়েছেন আলিয়া। হয়ে গেছে সাধের অনুষ্ঠানও। দুই মা, অর্থাৎ নীতু আর সোনি রাজদান খুব যত্ন করে খাইয়েছিলেন হবু মা-কে। অন্যদিকে, দীপাবলি বিছানায় কাটিয়েছেন বলেও জানিয়েছিলেন আলিয়া।

তবে আলিয়ার মা হওয়ার খবরে বিতর্ক কম হয়নি। যেমন এপ্রিলে বিয়ে হয়ে জুনেই মা হওয়ার খবর শেয়ার করায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন তাহলে কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন তিনি? কারণ বেশ ত়ড়িঘড়ি করেই সারা হয়েছিল বিয়ের সব আয়োজন। এমনকি ভাট আর কাপুর পরিবারের কাছেও নাকি দিন কয়েক আগেই এসেছিল চার হাত এক হওয়ার শুভ সংবাদ।

আরও পড়ুন: ঝড় তুললেন নোরা

সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয়া-রণবীর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’। বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে সিনেমাটি। সংবাদ সংস্থা সূত্রের খবর অনুযায়ী, এসএস রাজামৌলির আগামী সিনেমা ‘এসএসএমবি২৯’-এ মুখ্য ভূমিকায় দেখা যাবে ‘গঙ্গুবাই’-কে। ‘আরআরআর’-এর পর আবার একটি তেলুগু সিনেমায় দেখা যাবে আলিয়াকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা