ছবি: সংগৃহীত
বিনোদন

ক্যাটরিনা কোনো কাজই পারে না 

বিনোদন ডেস্ক: বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফ প্রসঙ্গে আরেক বলিউড সেনসেশন দীপিকা পাড়ুকোন ‘অকর্মা’ আখ্যা দিলেন দীপিকা। তাও আবার সামাজিক যোগাযোগমাধ্যমে সে কথা লিখে নেটিজেনদের সমালোচনার সুযোগ করে দিয়েছেন তিনি।

আরও পড়ুন: জুয়া খেলেই শত কোটি টাকার মালিক!

ঘটনার বিবরণে জানা যায়, দীপিকা ও ক্যাটরিনা সময় পেলেই একসঙ্গে জিমে যান। সেখানে দুজন গ্লামার ধরে রাখা নিয়ে কথা বলেন। শূন্যে দোল খাচ্ছিলেন দীপিকা। কাপড়ের দোলনায় বসে এরিয়াল যোগে মগ্ন তিনি। ক্যাটরিনার তাতে মোটেও উৎসাহ নেই। ভিকি ঘরণী নিচে দাঁড়িয়ে ভিডিও করে গেলেন বান্ধবীর। দীপিকার রাগের কারণ সেটিই। অনেকবার বলা সত্ত্বেও এরিয়াল যোগ করতে রাজি হননি ক্যাটরিনা। তার নাকি ‘মুড’ ভালো ছিল না। তাই একসঙ্গে যোগের ক্লাসে গিয়েও একাই আকাশে ভাসলেন দীপিকা।

দীপিকা তখন নীল দোলনায় বসে সাধনা করছেন। ভিডিওর নিচে লিখেছেন, ‘কঠোর ওয়ার্ক আউট করছিলাম জিমে। এদিকে ক্যাটরিনাকে দেখুন! কোনো কাজের নয়। আমার ভিডিও করে গেল গোটা সময়টা!’

আরও পড়ুন: গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার

সেই ভিডিও দেখে বেশ মজা করছেন ঈশান খট্টর, বরুণ ধওয়ান। কাপড়ে ঢাকা দীপিকাকে ঝুলতে দেখে ইশান মন্তব্য করেছেন, ‘দ্য মমি রিটার্নস?’

প্রসঙ্গত, বর্তমানে শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’-এর কাজে ব্যস্ত দীপিকা। ২০২৩ সালের ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। অন্য দিকে ক্যাটরিনা অভিনীত ‘ফোন ভূত’ মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা