কানাডায় সড়ক দুর্ঘটনার কবলে রম্ভা
বিনোদন

কানাডায় সড়ক দুর্ঘটনার কবলে রম্ভা

বিনোদন ডেস্ক : ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাম্ভা কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এ ঘটনায় নায়িকা সুস্থ থাকলেও তার কন্যা সাশাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : বিরল রোগে আক্রান্ত সামান্থা

মঙ্গলবার (১ নভেম্বর) কানাডার টরন্টোতে এ দুর্ঘটনার কবলে পড়েন দক্ষিণী সিনেমার নায়িকা রাম্ভা।

নিজের ইনস্টাগ্রামে এ দুর্ঘটনার কয়েকটি ছবি পোস্ট করে রাম্ভা লিখেছেন—‘স্কুল থেকে বাচ্চাদের নিয়ে বাড়ি ফেরার সময়ে আমাদের গাড়িটিকে আরেকটি গাড়ি ধাক্কা দেয়।

আমার সঙ্গে আমার বাচ্চারা ও আয়া ছিল। আমরা সবাই অল্প আঘাত পেয়েছি। তবে সাশাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

আরও পড়ুন : বিয়ে করছেন বনি সেনগুপ্ত!

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান তার ক্যারিয়ারে অনেক নায়িকার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন। এ তালিকায় রয়েছেন রাম্ভা।

‘জুড়ওয়া’, ‘বন্ধন’-এর মতো জনপ্রিয় সিনেমায় সালমান খানের নায়িকা হিসেবে অভিনয় করেছেন তিনি। কিন্তু সেই খ্যাতি, সাফল্য ফেলে একেবারে আড়ালে চলে গেছেন এই অভিনেত্রী।

ইন্দ্রকুমার প্রথমানাথন নামে এক ব্যবসায়ীকে বিয়ে করে সুদূর কানাডায় বসবাস করছেন রাম্ভা। জাঁকজমকপূর্ণ রুপালি জগত থেকে বিদায় নিয়ে সংসারে মন দিয়েছেন তিনি।

আরও পড়ুন : বিয়ে নিয়ে মন্তব্য, পবনকে আইনি নোটিশ

বলিউড দাপিয়ে বেড়ানো এই অভিনেত্রী বর্তমানে তিন সন্তানের জননী। তার তিন সন্তানের নাম লানিয়া, সাশা এবং শিবিন।

চিত্রনায়িকা রম্ভা রুপালি জগত থেকে সরে গেলেও সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন। তাতে প্রায় ৩ লাখের কাছাকাছি অনুসারী রয়েছে তার। বিভিন্ন ছবি, ভিডিও পোস্ট করে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন ৪৪ বছর বয়েসী এই অভিনেত্রী।

২০১০ সালে ব্যবসায়ী ইন্দ্রকুমারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাম্ভা। ২০১৬ সালে তাদের মধ্যে বেশকিছু সমস্যা তৈরি হয়েছিল। দাম্পত্য কলহের কারণে কিছুদিন আলাদাও থেকেছেন তারা। পরে অবশ্য রাম্ভার কাছে ফিরে আসেন তার স্বামী।

আরও পড়ুন : এবার মহেশ বাবুর সঙ্গে দীপিকা!

১৯৯২ সালে মালায়ালাম ভাষার ‘সরগাম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন রাম্ভা। একই বছর তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তার। তারপর তামিল, কন্নড়, ভোজপুরী, হিন্দি, ইংরেজি ও বাংলা ভাষার অনেক সিনেমায় কাজ করেন এই অভিনেত্রী।

জনপ্রিয় অভিনেত্রী রম্ভাকে ‘দাদা’, ‘চিতা’, ‘রিফিউজি’ নামে ভারতীয় বাংলা সিনেমায়ও দেখা গেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা