সংগৃহীত ছবি
শিক্ষা

'স্টুডেন্টস এসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়ার' পথচলা শুরু

ইবি প্রতিনিধি: বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণপাড়া উপজেলার শিক্ষার্থীদের উদ্যোগে যাত্রা শুরু করল ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়া (ইউস্যাব)।

আরও পড়ুন : ক্যাডেট এসআইদের আমরণ অনশন

সোমবার (১৩ জানুয়ারি) Achieve Your Dreams: The Way to Higher Education" শীর্ষক বিশ্ববিদ্যালয়ে ভর্তির দিকনির্দেশনামূলক প্রোগ্রামের মধ্য দিয়ে সংগঠনটি পথচলা শুরু করে। দুপুর আড়াইটায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ছামিউল ইসলাম ও ৪০ তম বিসিএসে শিক্ষা ক্যাডার ইউনুস সরকার। এছাড়া ইউস্যাবের কোঅর্ডিনেটর কামরুল হক, ফজলে রাব্বী, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ২০২০-২১ সেশন ১ম স্থান অধিকারী সাখাওয়াত জাকারিয়া, মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় ২য় স্থান অধিকারী আব্দুল্লাহ ও বুয়েট শিক্ষার্থী কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

আরও পড়ুন : সচিবালয়ের ৫৮৯ সিসি ক্যামেরাই অচল

অতিথিদের বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ছামিউল ইসলাম বলেন, এটি অত্যন্ত সৃজনশীল ও চমকপ্রদ অনুষ্ঠান। ইউস্যাবের সকল সদস্যবৃন্দ আপনাদের ব্রাহ্মণপাড়াকে নিয়ে ভাবে।

এছাড়া অনুষ্ঠানে সাখাওয়াত জাকারিয়া, আব্দুল্লাহ ও কামাল উদ্দিন উপস্থিত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি কেন্দ্রিক বিভিন্ন পরামর্শ দেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

প্রসঙ্গত, উপজেলা ও উপজেলার বাইরের ছাত্র-ছাত্রীদের মধ্যে সম্পর্ক স্থাপন করা, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিতকরণ, এলাকার বাইরে পড়ালেখা করতে যাওয়া ছাত্র-ছাত্রীদের ভর্তি সংক্রান্ত কাজে সহযোগিতা করা এবং দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সহযোগিতা করার লক্ষ্য নিয়ে এই স্টুডেন্টস এসোসিয়েশনের যাত্রা শুরু হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা